We currently don't have news in this language. Please choose another language.
Eastern Railway News: বর্ষায় আর দেরি নয়, হাওড়া থেকে সময় মেনে চলবে ট্রেন, একাধিক পদক্ষেপ পূর্ব রেলওয়ের
সুনীত হালদার, হাওড়া: হাওড়া স্টেশনে (Howrah Station) লোকাল এবং দূরপাল্লার ট্রেন চলাচল যাতে একবারে নির্দিষ্ট সময়সূচি মেনে চলে, সেই কথা মাথায় রেখেই বিশেষ পদক্ষেপ নিচ্ছে পূর্ব রেল কর্তৃপক্ষ (Eastern Railway News)। শুক্রবার হাওড়া স্টেশন লাগোয়া ডিআরএম বিল্ডিংয়ে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কপূর।
এদিন তিনি জানান বর্তমানে ৮৭ শতাংশের বেশি ট্রেন সঠিক সময়সূচি অনুযায়ীই চলছে। এটা তাদের বড় সাফল্য। এর পেছনে রেল কর্মীদের প্রচেষ্টা রয়েছে। বিশাল জানান ট্রেন দেরিতে চলার মূল কারণগুলি খতিয়ে দেখেছেন তাঁরা। সেই অনুযায়ীই বিভিন্ন পর্যবেক্ষণের পর সিগন্যাল সিস্টেম, ক্রসিং এ ট্রেনকে এগোতে দেওয়া, প্ল্যাটফর্ম খালি রাখা সহ একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
আরও পড়ুন:- তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা চন্দ্রিমার, দায়িত্ব পাওয়ার এক মাসের মধ্যেই ইস্তফা
এর পাশাপাশি ট্রেন এবং লাইন দেখভালের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এদিন তিনি আরও বলেন হাওড়া স্টেশন দিয়ে যেহেতু ১০ লক্ষের বেশি যাত্রী যাতায়াত করেন তাই যাত্রী চাপ বেশি। এর প্রেক্ষিতে দুটি নতুন প্ল্যটফর্ম তৈরির কাজ চলছে। বর্তমানে হাওড়া স্টেশনের পুরনো কমপ্লেক্সে দু'টি প্ল্যাটফর্ম এবং নতুন কমপ্লেক্সের চারটি প্ল্যাটফর্মে ২২ থেকে ২৪ কোচের দূরপাল্লার ট্রেন দাঁড়াতে পারে। নতুন প্ল্যাটফর্মগুলির কাজ শেষ হলে যাত্রীদের পাশাপাশি রেলেরও সুবিধা হবে বলে তাঁর দাবি।
ডিআরএম বলেন প্রতি বছর বর্ষায় টিকিয়াপাড়া রেল ইয়ার্ডে জল জমার কারণে ট্রেন ধীর গতিতে চলে। এর ফলে ট্রেনের সময়সূচি ঘেটে যায়। এই সমস্যা দূর করতে পূর্ব রেলের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইয়ার্ডের মধ্যে সেন্সর যুক্ত পাম্প লাগানো হয়েছে যাতে বৃষ্টি বেশি হলে পাম্প স্বয়ংক্রিয়ভাবে চলতে শুরু করে। তাতে জল দ্রুত নেমে যাচ্ছে। এর পাশাপাশি রাজ্য সরকারের সঙ্গেও তাঁদের বৈঠক হয়েছে। তাঁরাও পুরানো নর্দমা গুলিকে পরিষ্কার করার কাজ শুরু করেছেন। এর ফলে জমা জল দ্রুত নেমে যেতে পারবে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda