ENG vs IND: অক্ষরের অলরাউন্ড শো, গিলের অধিনায়কোচিত ইনিংসে ইংল্যান্ড সফরে ভারতের প্রথম জয়

Audio Narrative Assistant
Executive Summary
সফরটা গোটা ভারতীয় দলের জন্যই ভাল কাটেনি। পরের পর ছয়টি টি-২০ ম্যাচ হেরেছিল টিম ইন্ডিয়া। সেই টি-২০-তে অলরাউন্ডার হিসাবে অক্ষর পটেলের (Axar Patel) পারফরম্যান্স নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন।

বার্মিংহাম: বিলেত সফরটা গোটা ভারতীয় দলের জন্যই ভাল কাটেনি। পরের পর ছয়টি টি-২০ ম্যাচ হেরেছিল টিম ইন্ডিয়া। সেই টি-২০-তে অলরাউন্ডার হিসাবে অক্ষর পটেলের (Axar Patel) পারফরম্যান্স নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। ব্যাটে তিনি রান পাননি, বলে তেমন উইকেট নেই, উপরন্তু প্রচুর রান খরচ করেছিলেন তিনি। তবে তিনি অবশেষে ফর্মে ফিরলেন এবং তাঁর ফর্মে ফেরার সঙ্গে সঙ্গেই ভারতও  জয়ের সরণিতে ফিরল।

বার্মিংহামের এজবাস্টনে ইংল্যান্ডকে (ENG vs IND) কার্যত হেলায় হারিয়ে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। ব্য়াটে, বলে অক্ষর তো অনবদ্য পারফর্ম করলেনই, পাশাপাশি অধিনায়কোচিত ইনিংস খেললেন শুভমন গিলও (Shubman Gill)। ফলে ২৮ বল বাকি থাকতেই ইংল্যান্ডকে ছয় উইকেটে হারাল ভারত। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Sports

Read Previous

Annapurna Yojana : 'যদি...

Read Next

CM Suvendu Adhikari On Tarkeshwar...