We currently don't have news in this language. Please choose another language.
Entertainment News: স্ত্রীয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক, তার মধ্যেই নতুন নায়িকাকে নিয়ে সিনেমা ঘোষণা নায়কের!
কলকাতা: ব্যক্তিগত জীবনে ঝড়, বিতর্ক... একাধিক সমস্যা পেরিয়ে অবশেষে বড়পর্দায় ফিরছেন গোবিন্দ (Govinda)। একটা সময়ে তিনি বড়পর্দায় আসলেই, প্রেক্ষাগৃহের বাইরে তাঁর ছবি দেখতে ভিড় জমাতেন মানুষ। তাঁর অভিনয় থেকে শুরু করে নাচ, সবেরই অনুরাগী হাজার হাজার মানুষ। তবে সময় গড়িয়েছে, বিভিন্ন কারণে বড়পর্দার মুখ্যচরিত্র থেকে অনেকটাই দূরে সরে গিয়েছেন গোবিন্দ। তবে এবার, নতুন সিনেমা আর নতুন নায়িকা নিয়ে ফিরতে চলেছেন তিনি। সদ্য নিজের নতুন সিনেমার নাম ঘোষণা করলেন, 'রূপা'। শুধু তাই নয়, এই ছবির হাত ধরে বলিউডে পা রাখছেন, এক নতুন নায়িকাও। অভিনেত্রী রানি স্বর্ণকারের সঙ্গে জুটি হিসেবে দেখা যাবে গোবিন্দকে। অভিনয়ের সঙ্গে সঙ্গে ছবিটি প্রযোজনাও করছেন গোবিন্দ।
নতুন সিনেমা নিয়ে আসছেন গোবিন্দ, অভিনয়ে কে কে?
সদ্য একটি সাংবাদিক সম্মেলন করে গোবিন্দ জানান, এই ছবিটা মূলত তরুণ-তরুণীদের কথা মাথায় রেখেই বানানো। ধীরে ধীরে ছবির যাবতীয় কাস্ট প্রকাশ্যে আসবে। তরুণ তরুণীরা অনেক আশা নিয়ে জীবন শুরু করেন, কিন্তু একটা সময়ে পথভ্রষ্ট হয়ে যান। সেই নিয়েই তৈরি হয়েছে এই ছবিটা। মানুষ যাতে সময়ের সঙ্গে সঙ্গে বা কেরিয়ারের চাপে বা অন্যান্য পরিস্থিতিতে না হারিয়ে যায়, সেই বার্তাই দেবে এই ছবি। পাশাপাশি গোবিন্দ জানিয়েছেন, যখনই তিনি সিনেমা ঘোষণা করেন, তখনই প্রত্যেকেই অবাক হয়ে যান। প্রত্যেকেই ভাবেন যে, তিনি কীভাবে ছবি করতে পারেন? গোবিন্দের কথায়, 'অনেকেই আমায় নিয়ে অনেক কিছু ভাবেন। কিন্তু আমার আর কিছুতেই ভয় লাগে না। ভবিষ্যৎ নিয়ে আমি ভয় পাই না, যা ঘটবে আমি আগে থেকেই তার আভাস পেয়ে যাই। আমি সবসময় সত্যি কথা বলি, কেউ বিশ্বাস করেন, কেউ আবার গালিগালাজ করেন।'
গোবিন্দকে শেষবার 'রঙ্গিলা রাজা' ছবিতে দেখা গিয়েছিল মুখ্যচরিত্রে। এরপরে ছোটপর্দায় বিভিন্ন অনুষ্ঠানের এপিসোডে তাঁকে দেখা গেলেও, সিনেমার মুখ্যভূমিকায় আর দেখা যায়নি গোবিন্দকে। এরপরে ২০২২ সালে, Naam Tha Kanhaiyalal-এ দেখা গিয়েছিল গোবিন্দকে। তবে এটি ছিল একটি তথ্যচিত্র। এছাড়াও তিনি ফ্রাইডে, আ গয়া হিরো, হে ব্রো, হ্যাপি এন্ডিং, কিল দিল, দিওয়ানা ম্যায় দিওয়ানা, দিল্লি সাফারি-র মতো ছবিও করেছেন। তবে দীর্ঘদিন গোবিন্দের ঝুলিতে কোনও হিট সিনেমা নেই। অপরদিকে তাঁর স্ত্রী সুনীতার সঙ্গেও তাঁর সম্পর্ক চর্চায় রয়েছে। তবে এবার, নতুন ভূমিকায় ফিরতে চলেছেন গোবিন্দ।
আরও পড়ুন: Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Entertaiment. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
তোর্ষা ভট্টাচার্য্য