EPF Interest Date : কবে পাবেন পিএফের সুদ ? ৮.২৫ শতাংশ ইন্টারেস্ট পাবেন জুলাইয়ের এই তারিখে

Audio Narrative Assistant
Executive Summary
PF Interest Date : EPFO সদস্যদের জন্য সুখবর। শীঘ্রই আপনার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের সুদের টাকা। ইতিমধ্যেই EPFO সদস্যদের ৮.২৫ শতাংশ সুদ দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার।

PF Interest Date : EPFO সদস্যদের জন্য সুখবর। শীঘ্রই আপনার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের সুদের টাকা। ইতিমধ্যেই EPFO সদস্যদের ৮.২৫ শতাংশ সুদ দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার। ২০২৫-২৬ অর্থবর্ষের সুদ দেওয়া হবে শীঘ্রই। যার ফলে সরকারি কোষাগার থেকে কর্মীদের অ্যাকাউন্টে যাবে ১.৪৪ লাখ কোটি টাকা।

কবে হাতে টাকা পাবেন আপনি ?
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের ঘোষণা অনুযায়ী, এবার জুলাইয়ের ১৫ তারিখের মধ্যে ইপিএফের সুদের টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন ৩৪ কোটি সদস্য। EPFO-র তরফে জানানো হয়েছে, এখন অ্যাকাউন্টগুলির যাচাইকরণ পর্যায়ে চলছে সব কাজ। একবার এই যাচাইপর্ব সম্পূর্ণ হলেই ইপিএফও গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে। দ্রুত এই পিএফের টাকা কর্মীদের অ্য়াকাউন্টে পাঠাতে সাহায্য় করেছে 'সেন্ট্রালাইজড আইটি এনাবল্ড সার্ভিসেস' (CITES)।
 
আগের থেকে এখন কী সুবিধা বেশি
অতীতে EPFO এই সুদ দেওয়ার কথা ঘোষণা করলেও অ্যাকাউন্টে টাকা আসতে প্রায় অক্টোবর-নভেম্বর হয়ে যেত। যদিও এখন সেই প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ হচ্ছে। মূলত, ডিজিটাল পরিষেবার সঙ্গে এই সিস্টেমকে জুড়ে দেওয়ার পরই এই দ্রুত টাকা ঢোকার সুবিধা পাবেন সদস্যরা।  এর পিছনে রয়েছে 'সেন্ট্রালাইজড আইটি এনাবেল্ড সার্ভিসেস' (CITES)-এর অবদান।

কীভাবে কাজ করছে CITES ?
এখন সেন্ট্রাল ডেটাবেস করেছে সরকার : এই দ্রুত কাজের পিছনে রয়েছে নতুন পদ্ধতি। আগে যেখানে এই টাকা দিতে ইপিএফও-র আঞ্চলিক অফিসগুলো থেকে আলাদা ডেটা নিতে হত। এখন সেই ব্যবস্থা উঠে গেছে। সব ডেটা ও সদস্যদের রেকর্ড সেন্ট্রাল প্লাটফর্মে নিয়ে আসায় এক ছাতার তলায় সব তথ্য় পাওয়া যাচ্ছে।  

ইউনিফাইড মেম্বার পোর্টাল: নতুন ব্যবস্থায় গ্রাহকরা একটি মাত্র ইন্টারফেস বা পোর্টালের মাধ্যমে নিজেদের মেম্বারশিপ ডিটেইলস, পিএফ ব্যালেন্স, ক্লেম স্ট্যাটাস এবং পেনশনের রেকর্ড দেখতে পাবেন।

স্মার্ট ক্লেম প্রসেসিং: টাকা তোলার আবেদন করার পর কোনও ভুল থাকলে বা প্রাপ্য টাকার চেয়ে বেশি দাবি করলে সিস্টেম নিজে থেকেই তা আটকে দেবে ও গ্রাহককে সতর্ক করবে। এর ফলে ক্লেম রিজেক্ট বা বাতিল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে।

Pension New Rule : কর্মীদের সামাজিক সুরক্ষা দিতে নতুন পেনশন স্কিম (EPFO Pension 2026) এনেছে সরকার। সম্প্রতি চালু হয়েছে 'এমপ্লয়িজ পেনশন স্কিম ২০২৬'। আগের মতোই রয়েছে পেনশন (Pension) পাওয়ার সব নিয়ম ? এখন ন্যূনতম কত বছর চাকরি করলে পেনশন পাবেন আপনি।

কোন পুরনো স্কিমের পরিবর্তে এই নতুন স্কিম
গত ২৯ জুন নতুন 'এমপ্লয়িজ পেনশন স্কিম ২০২৬'-এর ঘোষণা করেছে সরকার। এই স্কিম জায়গা নিয়েছে ১৯৯৫ সালের পুরনো ইপিএস স্কিমের। পাশাপাশি ১৯৭১ সালের ফ্য়ামিলি পেনশন স্কিমের জায়গায় এখন গণ্য় হবে এই নতুন পেনশন স্কিম। স্বাভাবিকভবেই নতুন স্কিম পুরনোর জায়গা নেওয়ায় ৬ কোটি EPFO সদস্যদের মনে নয়া প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অনেকই জানতে চাইছেন , তবে কি এবার মাসিক পেনশন পেতে নতুন কোনও সূত্র তৈরি করেছে সরকার ? এবার থেকে নতুন পেনশন স্কিম অনুযায়ী, আপনি ন্যূনতম ১০ বছরের চাকরি করলেই আজীবন মাসিক পেনশন পাওয়ার জন্য হবেন। 

আরও পড়ুন : কর্মীদের জন্য নতুন পেনশন স্কিম, এখন কত বছর চাকরি করলে পেনশন পাবেন আপনি ? 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Banking. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Banking

Read Previous

Abhishek Banerjee: ডিজে...

Read Next

Madhya Pradesh News:...