We currently don't have news in this language. Please choose another language.
EPFO New Rules 2026: EPFO-র নিয়মে বড় বদল, এবার বাধ্যতামূলক পিএফের সীমা ১৮০০ টাকা, অতিরিক্ত রাখতে চাইলে তা ঐচ্ছিক
PF New Rule : এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের নিয়মে (EPFO New Rules 2026) এবার বড় বদল করলে সংগঠন। নতুন নিয়ম অনুসারে, কর্মীদের বাধ্যতামূলক পিএফ ১৮০০ টাকায় সীমাবদ্ধ করা হয়েছে। আপনি এরপরও অতিরিক্ত সঞ্চয় করতে চাইলে তা ঐচ্ছিক (VPF) হিসাবে ধরা হবে। এই নতুন নিয়মের প্রভাব পড়বে ৮ কোটি EPFO সদস্যের ওপর।
নতুন নিয়মে কী বদল
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের নতুন নিয়ম অনুসারে, এখন ১২ শতাংশ পিএফ কাটার বিষয়টি কেবল ১৫,০০০ টাকার বিধিবদ্ধ সীমার মধ্যেই বাধ্যতামূলক রইল। সহজ ভাষায় বলতে গেলে, আপনার বেসিক পে যাই হোক না কেন, বাধ্যতামূলক পিএফ (১৫,০০০ x ১২%) সব মিলিয়ে ১৮০০ টাকা সীমাবদ্ধ থাকবে। এই টাকাই পিএফ হিসাবে জমা পড়বে।
১ লাখ টাকা বেসিক পেলে কী হবে
নতুন নিয়ম অনুসারে কোনও কর্মীর বেসিক পে ১ লাখ টাকার ওপরে হলেও তাকে ১৮০০ টাকাই পিএফ হিসাবে জমা রাখতে হবে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড স্কিম ২০২৬ সালের এই নতুন নিয়ম মানতে হবে সদস্যদের। মনে রাখতে হবে, কেউ যদি এর বাইরে গিয়ে পিএফে টাকা রাখতে চায় , সেই অর্থকে বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ডের বাইরে অতিরিক্ত ঐচ্ছিক বা ভলান্টারি প্রভিডেন্ট ফান্ড (VPF) হিসাবে ধরা হবে। এই নতুন নিয়মের ফলে, EPFO সদস্যরাই ঠিক করতে পারবেন, তাদের অ্যাকাউন্টে কত টাকা তারা রাখতে চান।
এতে কী সুবিধা হবে সদস্যদের
টেক হোম স্য়ালারি বাড়বে
এই নতুন নিয়ম অনুসরে, হাতে বেশি নগদ রাখতে চাইলে তা এবার থেকে করতে পারবেন কর্মীরা। কেউ আপনাকে ১৮০০ টাকার বেশি পিএফ জমা করতে বাধ্য করতে পারবে না। এরফলে আপনার টেক হোম স্য়ালারি বা হাতে নগদ টাকা বৃদ্ধি পাবে।
এরফলে অন্য জায়গায় বিনিয়োগ বাড়াতে পারবেন
এই নতুন নিয়মের ফলে আপনি চাইলেই অতিরিক্ত টাকা পিএফে না জমা করে মিউচুয়াল ফান্ড বা শেয়ার বাজারে রাখতে পারেন। এর বাইরে কোনও লাভজনক জায়গায় খাটাতে পারেন টাকা।
নিয়োগকর্তা ও কর্মীর এতে কী সুবিধা
EPFO-র এই নতুন নিয়মে নিয়োগকর্তা ও কর্মী দু'জনেরই লাভ। যেকোনও সময় তারা পিএফে অতিরিক্ত ঐচ্ছিক টাকা কমাতে বা বন্ধ করে দিতে পারবেন। পাশাপাশি এতে বেশি লাভবান হবেন বেসরকারি কোম্পানির নিয়োগকর্তা ও কর্মীরা। বেতন পরিকাঠামো পুনর্গঠনে যা সুবিধা দেবে উভয়কেই। যেহেতু কর্মীদের ক্ষতিপূরণ বাবদ টাকা 'কস্ট টু কোম্পানি'র ওপর নির্ভর করে।
আরও পড়ুন : ৫ লাখ টাকার ১ বছরের FD করলে কোথায় বেশি সুদ, কোন ব্যাঙ্কে বেশি লাভ ? জেনে নিন হিসেব
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Banking. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
তাপস দত্ত