EPFO New Rules 2026 : EPFO-র টাকা তোলার নিয়মে বদল, ব্যাঙ্কের মতো মিনিমাম ব্যালেন্স, ১৩ পরিবর্তে ৩ কারণে তোলা যাবে টাকা

Audio Narrative Assistant
Executive Summary
EPFO New Withdrawal Rules : বদলে গলে EPFO-র নিয়ম। আর রইল না ১৯৫২ সালের পুরনো ইপিএফও স্কিম। এবার থেকে EPF স্কিম ২০২৬-এর নিয়ম মেনে চলবে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO New Rules 2026)।

EPFO New Withdrawal Rules : বদলে গলে EPFO-র নিয়ম। আর রইল না ১৯৫২ সালের পুরনো ইপিএফও স্কিম। এবার থেকে EPF স্কিম ২০২৬-এর নিয়ম মেনে চলবে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO New Rules 2026)। এই নতুন স্কিমে বদলে গেছে টাকা তোলার নিয়ম। সঙ্গে আরও কিছু পরিবর্তন করেছে সরকার।

টাকা তোলার ক্ষেত্রে নতুন কী নিয়ম
এবার থেকে আংশিক টাকা তুলতে গেলে আপনাকে ২৫ শতাংশ 'এলিজেবল মেম্বার ব্যালেন্স' বজায় রাখতে হবে। যার অর্থ আপনি EPFO থেকে পিএফের আংশিক টাকা  তুলতে গেলে এই নির্দিষ্ট টাকা অবশ্য়ই রেখে তবে তুলতে হবে। উদাহরণ হিসাবে ধরুন, আপনার যদি 'এলিজেবল মেম্বার ব্যালেন্স' ১ লাখ টাকা থাকে তবে টাকা তোলার ক্ষেত্রে ২৫ হাজার আপনাকে রাখতেই হবে। বাকি ৭৫ হাজার টাকা তোলার নিয়ম মেনে তুলতে পারবেন আপনি। এই ন্যূনতম ব্যালেন্স বজায় রাখার ক্ষেত্রে নিয়ম নিয়োগকর্তা ও কর্মী উভয়ের জমা টাকার ওপরেই বর্তায়।

১৩ পরিবর্তে মাত্র ৩ কারণে তোলা যাবে টাকা
নতুন নিয়ম অনুসারে, অগ্রিম আংশিক টাকা তোলার নিয়মে বদল করা হয়েছে। এবার ১৩-র পরিবর্তে ৩ কারণে এই টাকা তোলার বিষয়টি গ্রহণযোগ্য হবে। এই তিনের মধ্যে রয়েছে 
১ অপরিহার্য চাহিদা : এই বিভাগের মধ্যে রয়েছে অসুস্থতা, শিক্ষা ও বিয়ে
২ বাড়ির প্রয়োজনে : এখানে রয়েছে বাড়ি কেনা, গড়া ছাড়াও অন্যান্য বাড়ি সংক্রান্ত খরচ
৩ ইমারজেন্সি কেস :  পরিবারে জরুরি পরিস্থিতির সময় এই টাকা তোলা যাবে

নতুন নিয়ম অনুসারে, কর্মীদের বাধ্যতামূলক পিএফ ১৮০০ টাকায় সীমাবদ্ধ করা হয়েছে। আপনি এরপরও অতিরিক্ত সঞ্চয় করতে চাইলে তা ঐচ্ছিক (VPF) হিসাবে ধরা হবে। এই নতুন নিয়মের প্রভাব পড়বে ৮ কোটি EPFO সদস্যের ওপর।

নতুন নিয়মে কী বদল
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের নতুন নিয়ম অনুসারে, এখন ১২ শতাংশ পিএফ কাটার বিষয়টি কেবল ১৫,০০০ টাকার বিধিবদ্ধ সীমার মধ্যেই বাধ্যতামূলক রইল। সহজ ভাষায় বলতে গেলে, আপনার বেসিক পে যাই হোক না কেন, বাধ্যতামূলক পিএফ (১৫,০০০ x ১২%) সব মিলিয়ে ১৮০০ টাকা সীমাবদ্ধ থাকবে। এই টাকাই পিএফ হিসাবে জমা পড়বে।  

আরও পড়ুন : EPFO-র নিয়মে বড় বদল, এবার বাধ্যতামূলক পিএফের সীমা ১৮০০ টাকা, অতিরিক্ত রাখতে চাইলে তা ঐচ্ছিক

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Banking. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Banking

Read Previous

Beijing Plane Crash: বিমান নিয়ে...

Read Next

Indian Sailor Dead in Venezuela:...