লক্ষ লক্ষ টাকা তোলাবাজি, এবার গ্রেফতার ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ প্রাক্তন কাউন্সিলর শামস ইকবাল

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা : রাজ্যে পালাবদলের পর তৃণমূলের বহু কাউন্সিলর গ্রেফতার হয়েছেন। নানা ক্ষোভ-বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তাদের।  আর এবার কলকাতায় ৭০ লক্ষ টাকার তোলাবাজির মামলায় গ্রেফতার হলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর শামস ইকবাল। তিনি কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং মেয়র ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ বলেই রাজনৈতিক মহলে পরিচিত।

পুলিশ সূত্রে খবর, ২০২৩ সালে দায়ের হওয়া একটি তোলাবাজির মামলায় তদন্তের ভিত্তিতেই গার্ডেনরিচ থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। শুধু তোলাবাজির অভিযোগই নয়, শামস ইকবালের বিরুদ্ধে অস্ত্র আইনের ধারাতেও মামলা রুজু হয়েছে বলে জানা গিয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

রাজ্যে পালাবদলের পর বিভিন্ন অভিযোগে গ্রেফতার হয়েছেন একের পর এক কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর। এবার পুলিশের জালে ধরা পড়লেন কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল। 

অন্যদিকে, এদিনই পানিহাটিতে গ্রেফতার হলেন আরেক তৃণমূল কাউন্সিলর । তোলাবাজির মামলায় জালে তৃণমূল নেতা পানিহাটির তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাস । 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

OBC Bill : পেশ হতে চলেছে...

Read Next

Lucky Zodiac Sign: আগামী ৭...