Fact Check : ৩০ জুনের পর বন্ধ হচ্ছে কাগজের নোট ? এবার ভাইরাল পোস্ট নিয়ে মুখ খুলল সরকার

Audio Narrative Assistant
Executive Summary
Plastic Notes In India : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) সম্প্রতি দেশে প্লাস্টিকের নোট আনার বিষয়ে প্রাথমিক ইঙ্গিত পলিমারের সেই নোট (Polimer Notes India) জলে ভিজবে না, সহজে নষ্ট হবে না। যদিও প্রাথমিক স্তরে সেই নোট কবে আসবে, তা নিয়ে কিছু বলেনি কেন্দ্রীয় ব্যাঙ্ক (Reserve Bank Of India)।

Plastic Notes In India : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) সম্প্রতি দেশে প্লাস্টিকের নোট আনার বিষয়ে প্রাথমিক ইঙ্গিত দিয়েছে। পলিমারের সেই নোট (Polimer Notes India) জলে ভিজবে না, সহজে নষ্ট হবে না। যদিও প্রাথমিক স্তরে সেই নোট কবে আসবে, তা নিয়ে কিছু বলেনি কেন্দ্রীয় ব্যাঙ্ক (Reserve Bank Of India)। যদিও সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ছড়িয়ে পড়েছে একটা বড় খবর। আপনিও এই ভাইরাল খবর (Viral News) দেখেছেন নাকি ?

কী বলা হচ্ছে এই ভাইরাল পোস্টে
নতুন করে এই পোস্টকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। যেখানে অনেকেই এক নোটবন্ধির সঙ্গে তুলনা করছেন। আসলে পোস্টে বলা হয়েছে, ৩০ জুনের পর অচল হয়ে যাচ্ছে সব কাগজের নোট। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই বিস্ফোরক দাবি ঘিরে যখন শোরগোল তুঙ্গে, ঠিক তখনই মুখ খুলল কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে মুখ খুলেছে প্রেস ইনফরমেশন ব্যুরো। 

সত্যিই কি ৩০ জুনের পর কাগজের নোট বন্ধ ? 
সম্প্রতি ফেসবুক ও এক্স (সরাসরি টুইটার) হ্যান্ডেলে একটি পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়। সেখানে দাবি করা হয়, আগামী ৩০ জুন, ২০২৬ থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) সব কাগজের নোট চিরতরে বন্ধ করে দিচ্ছে। তার বদলে বাজারে আনা হচ্ছে সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি নোট। এই খবর ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মনে ২০১৬ সালের নোটবন্দির ভয়াবহ স্মৃতি দানা বাঁধতে শুরু করে। দেশজুড়ে তৈরি হয় চরম বিভ্রান্তি ও আতঙ্ক।

পিআইবি (PIB) ফ্যাক্ট চেকের টুইট
এই ভাইরাল দাবিটি সম্পূর্ণ ভুয়ো ও ভিত্তিহীন। ৩০ জুনের পর কাগজের নোট বন্ধ হওয়ার কোনও সম্ভাবনাই নেই। সাধারণ মানুষের এই আতঙ্ক দূর করতে তড়িঘড়ি ময়দানে নামে কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল তথ্য যাচাইকারী সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)। তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে পিআইবি সাফ জানিয়ে দেয়, এই ধরনের কোনও সিদ্ধান্ত আরবিআই বা সরকারের তরফ থেকে নেওয়া হয়নি।

কী বলা হয়েছে পিআইবি-র তরফে
এই বিষয়ে প্রেস ইনফরমেশন একটি পোস্ট করেছে। যেখানে বলা হয়েছে, "সোশ্যাল মিডিয়ায় করা এই দাবিটি সম্পূর্ণ মিথ্যে। রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে কাগজের নোট তুলে নেওয়া বা প্লাস্টিকের নোট চালু করার কোনও পরিকল্পনা তাদের নেই।"

আর্থিক প্রতারণা ও বিভ্রান্তি এড়াতে কী করবেন ?
এই ধরনের সংবেদনশীল এবং আর্থিক বিষয়ের খবর শেয়ার করার আগে সাধারণ মানুষকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে সরকার। বিভ্রান্তি এড়াতে এই ৩টি নিয়ম মাথায় রাখুন:

১ অফিসিয়াল ওয়েবসাইট দেখুন: আরবিআই সংক্রান্ত যে কোনও বড় খবরের সত্যতা জানতে সরাসরি রিজার্ভ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট (rbi.org.in) দেখুন।

২ গুজবে কান দেবেন না: হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে আসা কোনও বার্তা যাচাই না করে অন্য কাউকে ফরোয়ার্ড করবেন না।

৩ রিপোর্ট করুন: ভারত সরকার সংক্রান্ত কোনও সন্দেহজনক বা ভুয়ো খবর নজরে এলে সরাসরি 'PIB Fact Check' পোর্টালে গিয়ে তা রিপোর্ট করুন।

আরও পড়ুন : গুজব নয়, এবার ভারতে প্লাস্টিকের নোট ? পলিমার কারেন্সি নিয়ে মুখ খুলল রিজার্ভ ব্যাঙ্ক

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Banking. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Banking

Read Previous

US-Iran War News: ভারতীয়...

Read Next

Kunal Ghosh: 'বিমানবন্দর...