We currently don't have news in this language. Please choose another language.
Fact Check: মহিলাদের সোনা বিক্রি করে ব্যাঙ্কে টাকা রাখতে বলেছেন প্রধানমন্ত্রী ? ভাইরাল খবর বিশ্বাস করেছেন কী ফাঁদে পড়েছেন
PM Modis Appeal to Women : এক বছর সোনা কিনতে না করেছিলেন আগেই, এবার সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়েছে প্রধানমন্ত্রীর আরও এক ভিডিয়ো। যেখানে মহিলাদের সোনা বিক্রি করে ব্যাঙ্কে টাকা রাখতে বলেছেন প্রধানমন্ত্রী। আপনিও কি মোদির এই স্ক্রিনশট দেখে বিশ্বাস করে গেছেন ? তাহলে বড় ভুল করছেন।
কোন স্ক্রিনশট ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়
আজকের ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ঘটনা আকছার ঘটে থাকে। প্রতিদিন ভাইরাল হয় অনেক খবর থাকে। যদিও এর মধ্য়ে কোনটা আসল কোনটা নকল তা নিয়ে দ্বন্দ্ব চলে। সাধারণ মানুষের পক্ষে এই বিষয়টা যাচাই করা বেশ কঠিন হয়ে পড়ে। সম্প্রতি ইন্টারনেটে তেমনই একটি খবর ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে।
যেখানে দাবি করা হচ্ছে, নবভারত টাইমসের লোগো দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ছবি প্রকাশ করা হয়েছে। যখানে দেশের মা ও বোনেদের কাছে সোনা বিক্রি করে সব টাকা ব্যাঙ্কে জমা রাখার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। আপনিও কি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন কোনো পোস্ট বা স্ক্রিনশট দেখেছেন ? যদি দেখে থাকেন, তবে বিশ্বাস করার আগে এর পিছনের আসল সত্যিটা জেনে নেওয়া অত্যন্ত জরুরি।
কী দাবি করা হচ্ছে ভাইরাল পোস্টে ?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভুয়ো স্ক্রিনশটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ছবি ব্যবহার করে লেখা হয়েছে, "এখন সোনা কেনার সময় নয়, বরং মা ও বোনেদের বলিদানের সময় এসেছে। মা ও বোনেদের কাছে অনুরোধ, তাঁরা যেন নিজেদের সোনা বিক্রি করে সেই টাকা ব্যাঙ্কে জমা রাখেন।" এর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও ব্যবহার করা হয়েছে, যাতে সাধারণ মানুষ এটিকে আসল বলে ভুল করেন।
পিআইবি জেনেছে এর আসল সত্য
ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে সরকারি তথ্য যাচাইকরণ সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো। PIB Fact Check এই ভাইরাল দাবিটিকে সম্পূর্ণ খারিজ করেছে। এটিকে সম্পূর্ণ ভুয়ো ও ভিত্তিহীন বলে দাবি করেছে সংস্থা। PIB তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্রিমোদী মহিলাদের সোনা বিক্রি করার জন্য এই ধরনের কোনও আর্জি জানাননি।
এর পিছনে কোন ঘটনা ?
কিছুদিন আগে বিশ্ব পরিস্থিতির কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে কিছুদিনের জন্য নতুন করে সোনা কেনা থেকে বিরত থাকার (না কেনার) একটি সাধারণ আবেদন করেছিলেন। সেই পুরোনো বক্তব্যের সূত্র ধরেই কিছু অসাধু চক্র বিষয়টিকে বিকৃত করে সম্পূর্ণ উল্টো এবং মিথ্যা প্রচার শুরু করেছে।
[tw]https://x.com/PIBFactCheck/status/2063868395032838552?s=20[/tw]
ভুয়ো খবর থেকে সাবধান থাকুন
PIB-এর পক্ষ থেকে দেশবাসীকে সতর্ক করে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এই ধরনের কোনও বিভ্রান্তিকর খবরের ফাঁদে পা দেবেন না। যেকোনও সরকারি ঘোষণা বা খবরের সত্যতা সর্বদা অফিশিয়াল বা নির্ভরযোগ্য মাধ্যম থেকে যাচাই করে নেওয়া উচিত। আপনার কাছেও যদি এমন কোনও সন্দেহজনক তথ্য বা মেসেজ আসে, তবে তা যাচাই করার জন্য সরাসরি PIB Fact Check-এর অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, ইমেল বা যোগাযোগ নম্বরে পাঠাতে পারেন।
আরও পড়ুন : পড়ুয়াদের বিনামূল্যে ল্যাপটপ দিচ্ছে সরকার ? আপনি পেয়েছেন তো এই মেসেজ ?
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Fact Check. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda