We currently don't have news in this language. Please choose another language.
Fact Check : ১২ হাজার টাকা দেবে সরকার ! খোদ প্রধানমন্ত্রী দিচ্ছেন ভিডিয়ো আশ্বাস, আপনি পেয়েছেন ?
PIB Fact Check : বিনামূল্যে মোবাইল রিচার্জ (Free Mobile Recharge) থেকে ১২,০০০ টাকা দিচ্ছে সরকার ! খোদ প্রধানমন্ত্রী এই বিষয়ে ভিডিয়োতে আশ্বাস দিচ্ছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ক্লিপ। আপনি এই ভিডিয়ো দেখে আবেদন করেছেন নাকি ?
আরও কী কী বিনামূল্যে দেওয়ার দাবি
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে যে পোস্ট ছড়িয়ে পড়েছে, তাতে বলা হচ্ছে- নাগরিকদের বিনামূল্যে গাড়ি, স্কুটার, মোবাইল রিচার্জ ও ১২,০০০ টাকা পর্যন্ত দেওয়া হবে। একবারও এই ভিডিয়োর বিষয়ে সন্দেহ হয়নি আপানার ? এবার এই বিষয়ে মুখ খুলল সরকার। জেনে নিন, আসল সত্য।
ভিডিওগুলোতে কী কী দাবি করা হয়েছে ?
এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় অসংখ্য ভিডিও শেয়ার করা হচ্ছে। কোনও কোনও ভিডিয়োতে দাবি করা হয়েছে , ভারত সরকার সব নাগরিককে বিনামূল্যে রিচার্জ, বিনামূল্যে ইলেকট্রিক স্কুটার ও গাড়ি দেবে। এখানেই শেষ নয়, কোনও কোনও ভিডিয়োতে দাবি করা হয়েছে প্রতিটি নাগরিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১২,০০০ টাকা পাঠাবে মোদি সরকার। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভিডিয়োতে এই দাবি করতে দেখা গেছে।
এই নিয়ে মুখ খুলেছে PIB
এই ভিডিয়োর বিষয়ে মুখ খুলেছে PIB । যেখানে বলা হয়েছে, ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেছে তারা। এক্স হ্য়ান্ডেলে PIB লিখেছে, "Topidea96" নামের ফেসবুক পেজ থেকে প্রধানমন্ত্রী @narendramodi-এর যেসব ভিডিও শেয়ার করা হয়েছে, সেগুলি সবই 'ডিপফেক' ভিডিয়ো। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তি ব্যবহার করে এই ভিডিয়ো তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় সরকার কিংবা প্রধানমন্ত্রী কারও তরফেই এমন কোনও প্রকল্পের ঘোষণা করা হয়নি।" পাশাপাশি PIB তাদের 'X' হ্যান্ডেলে জনগণকে জানিয়েছে, "সরকারি প্রকল্পগুলি সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য জানতে হলে, http://myscheme.gov.in—এই অফিসিয়াল ওয়েবসাইটে যান।"
কোনও ডিপফেক ভিডিও পেলে কী করবেন ?
কোনওভাবে এই ধরনের বিভ্রান্তমূলক ভিডিয়ো দেখতে পেলে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। এই ধরনের ভিডিয়ো যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে (যেমন—Facebook, X, Instagram, WhatsApp) আপনার নজরে পড়বে, সেখানেই অবিলম্বে সেটিকে 'Spam', 'Misleading' (বিভ্রান্তিকর) কিংবা 'Fake' (নকল) হিসেবে রিপোর্ট করুন। আপনি চাইলে ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালে cybercrime.gov.in গিয়ে অনলাইনে অভিযোগ দায়ের করতে পারেন।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Fact Check. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda