Fake Birth Certificate: বেআইনিভাবে ভুরি ভুরি বার্থ সার্টিফিকেট দেওয়ার অভিযোগ!

Audio Narrative Assistant
Executive Summary
ABP Ananda LIVE : খড়গ্রাম হাসপাতাল থেকে বেআইনিভাবে ভুরি ভুরি বার্থ সার্টিফিকেট দেওয়ার অভিযোগ! বছর জুলাই মাস থেকে বিভিন্ন জেলায় প্রচুর বার্থ

ABP Ananda LIVE : খড়গ্রাম হাসপাতাল থেকে বেআইনিভাবে ভুরি ভুরি বার্থ সার্টিফিকেট দেওয়ার অভিযোগ! গত বছর জুলাই মাস থেকে বিভিন্ন জেলায় প্রচুর বার্থ সার্টিফিকেট ইস্যু। বেআইনিভাবে সার্টিফিকেট দেওয়ার অভিযোগ খড়গ্রামের BMOH-এর বিরুদ্ধে। 'সার্টিফিকেট পাওয়া অধিকাংশই খড়গ্রাম এলাকার বাসিন্দা নন। ১৯৭২, ১৯৮০, ১৯৯৯, ২০০০-সহ বিভিন্ন সালের বার্থ সার্টিফিকেট ইস্যু'। কেউ নদিয়া, কেউ হুগলি, কেউ উঃ ২৪ পরগনার বাসিন্দা, উল্লেখ শংসাপত্রে। কীভাবে অন্য এলাকার বাসিন্দা খড়গ্রামের বার্থ সার্টিফিকেট পেলেন, উঠছে প্রশ্ন। কোনও অন্যায় করলে আমার বিরুদ্ধে তদন্ত হোক, দাবি অভিযুক্ত BMOH-এর। অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে, জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক


আরও পড়ুন

 

দেবরাজ চক্রবর্তীর ব্যাঙ্ক অ্য়াকাউন্টে চাঞ্চল্যকর তথ্য। 'দেবরাজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মে মাসে ৫০ লক্ষ টাকার লেনদেন', বিপুল পরিমাণে কালো টাকায় জমি কেনা হয়েছিল, দাবি পুলিশের। 'দেবরাজের ৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনওটিতেই বিপুল টাকা নেই', বাড়ি, ফ্ল্যাটে তল্লাশিতে ৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পায় পুলিশ। গতকাল রাতে দেবরাজ চক্রবর্তীকে প্রায় ৩ ঘণ্টা জেরা SIT-র। দেবরাজের কালো টাকার সন্ধান পেতেই জেরা, দাবি তদন্তকারীদের। 

দেবরাজ মামলায় স্ক্যানারে ৩০ জনের বেশি জনপ্রতিনিধি, দাবি পুলিশের। 'জনপ্রতিনিধিদের মধ্যে আছেন বিধাননগর পুরনিগমের একাধিক প্রাক্তন কাউন্সিলর। তদন্তকারীদের নজরে দক্ষিণ দমদম পুরসভার একাধিক কাউন্সিলর। তালিকায় রাজারহাট-নিউটাউনের বেশ কিছু তৃণমূল নেতার নাম। এই সব জনপ্রতিনিধিদের মাধ্যমে কাজ চালাতেন দেবরাজ চক্রবর্তী', দাবি পুলিশের। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Chandrima Bhattacharya | তৃণমূলের...

Read Next

Chandrima Bhattacharya: ঠিক এই...