We currently don't have news in this language. Please choose another language.
Fake Website Alert : সাবধান ! ভুয়ো ওয়েবসাইটে ঢুকছেন না তো ? মিনিটে খালি হবে অ্যাকাউন্ট, কীভাবে চিনবেন আসল-নকল
Fact Check On Fake Website : ডিজিটাল ইন্ডিয়ায় (Digital India) সুবিধার সঙ্গে সঙ্গে তৈরি হয়েছে অনেক সমস্যা। দেশবাসীর অনলাইনে কাজের সুযোগকে হাতিয়ার করে প্রতারণা করছে ঠগরা। অনেক ক্ষেত্রেই দেশবাসীকে ফাঁদে ফেলতে ভুয়ো ওয়েবসাইট (Fake Website) তৈরি করছে জালিয়াতরা। যেখানে আসল ভেবে নকল ওয়েবসাইটে ঢুকে পড়ছে দেশবাসী। আর্থিক ক্ষতির মাধ্যমে যার মাশুল গুণতে হতে পারে আপনাকে। এই প্রতারণাচক্র এড়াতেই এবার দেশাবাসীকে সতর্ক করল সরকার। কীভাবে এই প্রতারণামূলক সাইট চিনবেন, তা নিয়ে পোস্ট করেছে ভারতে সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)।
নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা
বর্তমানে অনলাইনে কেনাকাটা থেকে শুরু করে ব্যাঙ্কিংয়ের কাজের ক্ষেত্রে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে কাজ করি আমরা। দেশবাসীর এই অনলাইন নির্ভরতাকে কাজে লাগাচ্ছে প্রতারকরা। বিশেষ করে ফেক সরকারি ওয়েবসাইট তৈরির দিকে নজর দিচ্ছে জালিয়াতরা। ভুয়ো ওয়েবসাইট না বুঝে এতেই ঢুকে পড়ছি আমরা। যার ফল মারাত্মক হতে পারে।
PIB এই বিষয়ে সতর্ক করছে সবাইকে
প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে বলা হচ্ছে, প্রতারকরা আসল ওয়েবসাইটের মতো দেখতে হুবহু নকল ‘ক্লোন’ বানিয়ে নিচ্ছে। যাকে আসল ভেবে ঢুকে পড়ছেন অনেকেই। যার ফলে গ্রাহকদের ব্যাঙ্কিং আইডি, পাসওয়ার্ড ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে সমস্যা হচ্ছে না প্রতারকদের। সরকারের তথ্য শাখা PIB Fact Check সাধারণ মানুষকে এই বিষয়ে সতর্ক করতে ও ভুয়ো ওয়েবসাইট চেনার কিছু সহজ উপায় শেয়ার করেছে।
কীভাবে চিনবেন ভুয়ো ওয়েবসাইট ?
১ ওয়েবসাইটের URL লিঙ্ক যাচাই করুন: ওয়েবসাইটের কোনও লিঙ্কে ক্লিক করার আগে বা সেখানে তথ্য দেওয়ার আগে সেটির বানান ভালো করে দেখুন। সাইবার অপরাধীরা আসল নামের বানানে সামান্য এদিক-ওদিক করে (যেমন- amazon-এর জায়গায় amaz0n বা SBI-এর জায়গায় SBl) ভুয়ো লিঙ্ক তৈরি করে।
২ 'https://' ও প্যাডলক (Padlock) চিহ্ন দেখে নিন : মনে রাখবেন, যেকোনও সুরক্ষিত আসল ওয়েবসাইটের অ্য়াড্রেস সবসময় https:// দিয়ে শুরু হয় (এখানে 's' এর অর্থ Secure)। এছাড়াও ব্রাউজারের অ্যাড্রেস বারের বাঁ দিকে একটি ছোট্ট তালা বা প্যাডলক চিহ্ন থাকে। এটি না থাকলে সেই সাইটে কোনও লেনদেন করবেন না।
৩ অতিরিক্ত পপ-আপ অ্যাড : যদি দেখেন কোনও ওয়েবসাইটে ঢোকার পর বারবার পপ-আপ বিজ্ঞাপন আসতে থাকে বা আপনাকে কোনও ফর্ম পূরণ করার জন্য অতিরিক্ত চাপ দেওয়া হয় (যেমন- "আর মাত্র ২ মিনিট বাকি"), তবে বুঝবেন সেখানে কোনও প্রতরণাচক্র থাকতেই পারে।
৪ 'About Us' ও 'Contact Us' পেজ দেখুন : একটা বিষয় সব সময় মনে রাখবেন, আসল ওয়েবসাইটগুলিতে কোম্পানির সঠিক ঠিকানা, ফোন নম্বর ও অফিসিয়াল ইমেল আইডি দেওয়া থাকে। ভুয়ো সাইটগুলিতে সাধারণত এগুলি থাকে না, আর থাকলেও তাতে প্রচুর গরমিল চোখে পড়বে।
৫ অফারের ফাঁদে পা দেবেন না : এই ধরনের বিজ্ঞাপন দেখলেই দূরে থাকুন। এক ক্লিকেই সরকারি চাকরি, বিনামূল্যে দামি উপহার, ১০,০০০ টাকার ফোন মাত্র ৯৯৯ টাকায় পাওয়ার মতো লোভনীয় অফার দেখলে দূরে থাকুন। এগুলি মূলত আপনার ব্যাঙ্কিং ডিটেইলস ও OTP চুরি করার ফাঁদ।
[tw]https://x.com/PIBFactCheck/status/2072955294531875013?s=20[/tw]
আরও পড়ুন : আসল ভেবে নকল ২০০ টাকার নোট নিচ্ছেন ? কীভাবে চিনবেন কোনটা ঠিক ? রইল ৭ উপায়
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Banking. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
তাপস দত্ত