Falta Repoll: “১০ বছর ভোট দিতে দেয়নি, দাঁড়িয়ে থেকে ভোট নিত তৃণমূল বাহিনী”, ফলতা পুনর্নির্বাচনের আগে ক্ষোভ উগরে দিলেন ভোটাররা

Audio Narrative Assistant
Executive Summary
উজ্জ্বল মুখোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগনা : বৃহস্পতিবার পুনর্নির্বাচন, তার আগে আজ ফলতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে রোড শো করছেন তিনি।এদিকে ফলতায় পুনর্নির্বাচনের ঠিক আগে ক্ষোভ উগরে দিলেন সেখানকার ভোটাররা।  আরও পড়ুন, দূরপাল্লার সরকারি বাসেও কি মহিলাদের জন্য মিলবে বিনামূল্যের পরিষেবা ? নবান্নে বৈঠকের পর একগুচ্ছ জরুরি ঘোষণা রাজ্য সরকারের "২০২১ সালে ছাপ্পা ভোট করেছে।

উজ্জ্বল মুখোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগনা : বৃহস্পতিবার পুনর্নির্বাচন, তার আগে আজ ফলতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে রোড শো করছেন তিনি।এদিকে ফলতায় পুনর্নির্বাচনের ঠিক আগে ক্ষোভ উগরে দিলেন সেখানকার ভোটাররা। 

আরও পড়ুন, দূরপাল্লার সরকারি বাসেও কি মহিলাদের জন্য মিলবে বিনামূল্যের পরিষেবা ? নবান্নে বৈঠকের পর একগুচ্ছ জরুরি ঘোষণা রাজ্য সরকারের

"২০২১ সালে ছাপ্পা ভোট করেছে। পিছনে দাঁড়িয়ে থাকত, ভোট দেওয়ার সময়, যে কাকে ভোট দিচ্ছি-বাটন প্রেস করছি !"

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় বিরোধী দলের সমর্থকরা কয়েকদিন আগে পর্যন্ত যে কথা মুখ ফুটে বলার সাহস পেতেন না, আজ তাঁরাই তৃণমূল জমানায় ভয়াবহ ভোট-সন্ত্রাসের অভিযোগ তুলে সরব হচ্ছেন। পুনর্নির্বাচনের আগেও ধরা পড়ল সেই ছবি।  এদিন স্থানীয় বাসিন্দা, প্রবীণ ভোটার ক্ষোভ উগরে দিয়ে বলেছেন,’ আমরা স্বাধীনতা পাই না। আমরা স্বাধীন চাই।আমরা ভোট দিতে পারতাম না, ভয়ে ভয়ে ভোট দিতে হত। ২০২১ সালে ছাপ্পা ভোট করেছে। পিছনে দাঁড়িয়ে থাকত, ভোট দেওয়ার সময়, যে কাকে ভোট দিচ্ছি-বাটন প্রেস করছি ! বিজেপিকে দিলে বলত, দেখে নেব বা খবর আছে তোমাদের।’ অন্য এক মধ্য বয়স্ক ভোটারের অভিযোগ, আমাদেরই বাড়ির সামনে একটা ক্লাব আছে, সেই ক্লাবের ভিতরে ছেলেরা একটু বিজেপির সম্বন্ধে আলোচনা করে। কিন্তু পঞ্চায়েত থেকে লোক লাগিয়ে দিয়েছে যে ওরা কি আলোচনা করে বলতে হবে। বললে ওদের ধরে ধরে মারা হবে, যদি এইবারে তৃণমূল জিতত।

"দাঁড়িয়ে থেকে ভোট নিত তৃণমূল বাহিনী, বলত এখানেই ভোট দিতে হবে,১০ বছর ভোট দিতে দেয়নি"

অপর একজনের প্রতিক্রিয়া, এই বছর ভোট দিয়েছি ভালভাবে, কিন্তু পুরো টার্গেট করে রেখেছিল আমাদের। যে আমরা কীসে দিচ্ছি। পুরো টার্গেট করে রেখেছিল যে ভোটটা হোক, হলেই মারব। এক গৃহবধূর অভিযোগ, এবারটা দিতে পেরেছি (ভোট)। কিন্তু গতবারটা দিতে পারিনি। মানে পারতাম, কিন্তু ওরা থাকত দাঁড়িয়ে। এক বৃদ্ধ ভোটারের প্রতিক্রিয়া, দাঁড়িয়ে থেকে ভোট নিত তৃণমূল বাহিনী। বলত এখানেই ভোট দিতে হবে। ১০ বছর ভোট দিতে দেয়নি। এলাকার অপর এক ভোটারের অভিযোগ, ঘরও ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে এইবারে, ২০২৬ এর নির্বাচনে।এদিন বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে রোড শো করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলতায় বাণেশ্বরে শিবমন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী। ২১-এর ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীর বাড়িতে যাবেন মুখ্যমন্ত্রী এবং সেখানেই এদিন মধ্যাহ্নভোজ সারবেন তিনি। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Elections. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Elections

Read Previous

Falta Repoll: ভোটে না লড়ার...

Read Next

Hooghly News: গ্রেফতার...