FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপে এবার ‘স্মার্ট বল’ Trionda, এই বল নিয়ে কেন এত মাতামাতি?

Audio Narrative Assistant
Executive Summary
ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বসেরা তারকাদের লড়াই, আর সেই লড়াইয়ের কেন্দ্রে থাকে একখানা জিনিস— অফিশিয়াল ম্যাচ বল। প্রতি বিশ্বকাপের মতোই ২০২৬ ফুটবল বিশ্বকাপেও সবার নজর কাড়তে চলেছে অ্যাডিডাসের তৈরি নতুন অফিশিয়াল বল, যার নাম 'ট্রাইওন্ডা'। কিন্তু কেন এই বলটিকে নিয়ে ফুটবল বিশ্বে এত

ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বসেরা তারকাদের লড়াই, আর সেই লড়াইয়ের কেন্দ্রে থাকে একখানা জিনিস— অফিশিয়াল ম্যাচ বল। প্রতি বিশ্বকাপের মতোই ২০২৬ ফুটবল বিশ্বকাপেও সবার নজর কাড়তে চলেছে অ্যাডিডাসের তৈরি নতুন অফিশিয়াল বল, যার নাম 'ট্রাইওন্ডা'। কিন্তু কেন এই বলটিকে নিয়ে ফুটবল বিশ্বে এত আলোচনা হচ্ছে? কী এমন রহস্য লুকিয়ে আছে এই বলের পেছনে?

 অনেকেই হয়তো ভাবছেন এই ট্রাইওন্ডা নামের মানে কী? আসলে এটি দুটি শব্দের মেলবন্ধনে তৈরি। প্রথম অংশ 'Tri' মানে হল তিন। যেহেতু ২০২৬ সালের এই বিশ্বকাপটি ফুটবল ইতিহাসের প্রথমবার যৌথভাবে তিনটি দেশে— আমেরিকা, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত হচ্ছে, তাই এই 'তিন' সংখ্যাকে তুলে ধরা হয়েছে। আর দ্বিতীয় অংশ 'ওন্ডা' হল একটি স্প্যানিশ শব্দ, যার অর্থ 'ঢেউ' বা 'তরঙ্গ'। স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকদের বিখ্যাত 'মেক্সিকান ওয়েভ' এবং এই বলের গায়ের ঢেউ খেলানো চমৎকার ডিজাইনকে বোঝাতেই এই 'ওন্ডা' শব্দটির ব্যবহার। ফুটবলমহলের অনেকে বলছেন ট্রাইওন্ডা মানে হল ‘তিন দেশের উন্মাদনার ঢেউ'। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Sports

Read Previous

Odisha News: সমাজসেবার...

Read Next

Samantha Ruth Prabhu Pregnancy Reports:...