GI Tagged Mecha Sandesh: মিষ্টির দুনিয়ায় বাঁকুড়ার নতুন গর্ব,GI স্বীকৃতি পেল বেলিয়াতোড়ের মেচা সন্দেশ

Audio Narrative Assistant
Executive Summary
প্রতিটি কামড়ে যেন স্বাদের জাদু। বহু মানুষের মন ভাল করা মিষ্টি মেচা সন্দেশ। আর মেচা সন্দেশের প্রসঙ্গ উঠলেই বেলিয়াতোড়ের কথা আসবে না, তাও আবার হয় নাকি!

প্রতিটি কামড়ে যেন স্বাদের জাদু। বহু মানুষের মন ভাল করা মিষ্টি মেচা সন্দেশ। আর মেচা সন্দেশের প্রসঙ্গ উঠলেই বেলিয়াতোড়ের কথা আসবে না, তাও আবার হয় নাকি! শিল্পী যামিনী রায়ের জন্মস্থান বেলিয়াতোড়। এই বেলিয়াতোড় বহুদিন ধরেই সেখানকার অনন্য স্বাদের মেচা সন্দেশের জন্য বিখ্যাত। এবার জিআই স্বীকৃতি পেল বাঁকুড়ার বেলিয়াতোড়ের এই মেচা সন্দেশ। 

দীর্ঘদিনের অপেক্ষা ও চেষ্টার পরে এই জিআই স্বীকৃতি মেলায় অত্যন্ত খুশি বেলিয়াতোড়ের মেচা সন্দেশ প্রস্তুতকারক ও ব্যবসায়ীরা। তাঁরা জানাচ্ছেন, ২০২২ সালে বেলিয়াতোড় মেচা সন্দেশ ব্যবসায়ী সমিতি জিআই-এর জন্য আবেদন করেছিল। অবশেষে তাঁদের আবেদন গ্রাহ্য হয়েছে।

মেচা তৈরির কারিগর ও বিক্রেতাদের কথায়, এই মিষ্টি বানানোর প্রক্রিয়া বেশ দীর্ঘ। ছোলা বা মটরের বেসন থেকে প্রথমে গাঠিয়া তৈরি করা হয়। এরপর সেই গাঠিয়া গুঁড়ো করে নিয়ে হয়। তারপর তাতে চিনি, ঘি, ক্ষীর, কাজু, পেস্তা ব্যবহার করে মেচা সন্দেশ তৈরি হয়। মেচা সন্দেশ বিক্রেতাদের কথায়, বাঁকুড়া, বেলিয়াতোড় ও আশপাশের নানা জায়গা তো বটেই, কলকাতা থেকেও অনেকে মেচা সন্দেশের খোঁজে বেলিয়াতোড়ে যান। সেখানকার এই বিখ্যাত সন্দেশ বিদেশেও অনেক ক্রেতা নিয়ে যান।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Chandrima Bhattacharya: "Mamata Banerjee...

Read Next

Mamata Banerjee : এবার ২১...