GI Tags: এবার GI Tag পেল শান্তিনিকেতনের বাটিক এবং একতারা

Audio Narrative Assistant
Executive Summary
ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (জিআই) ট্যাগ পেল শান্তিনিকেতনের বাটিক এবং শান্তিনিকেতনের একতারা। এই আন্তর্জাতিক স্বীকৃতিকে ঘিরে খুশির হাওয়া শিল্পী, বাউল সমাজ, গবেষক এবং বিশ্বভারতী মহলে। শুধু তাই নয়, ভবিষ্যতে শান্তিনিকেতনের বাটিককে ইউনেস্কোর স্বীকৃতির আওতায় আনার লক্ষ্যে ইতিমধ্যেই উদ্যোগ শুরু হয়েছে।             শান্তিনিকেতনের বাটিকের ইতিহাস জড়িয়ে রয়েছে রবীন্দ্রনাথের পরিবারের সঙ্গে।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (জিআই) ট্যাগ পেল শান্তিনিকেতনের বাটিক এবং শান্তিনিকেতনের একতারা। এই আন্তর্জাতিক স্বীকৃতিকে ঘিরে খুশির হাওয়া শিল্পী, বাউল সমাজ, গবেষক এবং বিশ্বভারতী মহলে। শুধু তাই নয়, ভবিষ্যতে শান্তিনিকেতনের বাটিককে ইউনেস্কোর স্বীকৃতির আওতায় আনার লক্ষ্যে ইতিমধ্যেই উদ্যোগ শুরু হয়েছে।            

শান্তিনিকেতনের বাটিকের ইতিহাস জড়িয়ে রয়েছে রবীন্দ্রনাথের পরিবারের সঙ্গে। ১৯২১ সালে প্রতিমা দেবী রথীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে প্যারিসে গিয়ে বাটিক শিল্পের সঙ্গে পরিচিত হন। এর কৌশল শিখে শান্তিনিকেতনে ফেরেন। ইউরোপীয় পদ্ধতির জটিলতার কারণে সেই সময় এই শিল্প সাধারণের মধ্যে তেমনভাবে ছড়িয়ে পড়েনি। ১৯২৭ সালে জাভা গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেখানকার ঐতিহ্যবাহী বাটিক শিল্পে মুগ্ধ হয়ে তিনি এই শিল্প চর্চাকে শান্তিনিকেতনে নিয়ে আসার উদ্যোগ নেন। তাঁর উৎসাহে রথীন্দ্রনাথ ঠাকুর ও প্রতিমা দেবী বাটিকের কৌশল আত্মস্থ করেন। পরে জাভার শিল্প রীতিকে ভারতীয় নন্দন তত্ত্বের সঙ্গে মিলিয়ে নতুন রূপ দেন শিল্পাচার্য নন্দলাল বসু। তাঁর কন্যা গৌরী ভঞ্জ, যমুনা সেন এবং আরও অনেক শিল্পীর হাতে ধীরে ধীরে গড়ে ওঠে স্বতন্ত্র পরিচয়ের ‘শান্তিনিকেতনী বাটিক’।           

তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা চন্দ্রিমার, দায়িত্ব পাওয়ার এক মাসের মধ্যেই ইস্তফা 

বাংলার আলপনা, প্রকৃতি, লোকজ নকশা এবং রবীন্দ্র-ভাবনার মেলবন্ধনই এই শিল্পের প্রধান বৈশিষ্ট্য। হাতে আঁকা সূক্ষ্ম নকশা, মোম ও রঙের বিশেষ প্রয়োগ এবং কোমল রঙের ব্যবহার শান্তিনিকেতনী বাটিককে অন্য সব ধারার থেকে আলাদা করেছে। বর্তমানে শাড়ি, ওড়না, কুর্তা, গৃহসজ্জার সামগ্রী, ব্যাগ ও নানা হস্তশিল্পে এই শিল্পের ব্যাপক চাহিদা রয়েছে দেশ-বিদেশে।     

    

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে এবার এলেন নিহত সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের পরিবার 

অন্যদিকে, জিআই স্বীকৃতি পাওয়া বাউলের একতারাও বীরভূমের লোকসংস্কৃতির অন্যতম পরিচয়। লাউ, বাঁশ, চামড়া ও একটি তার দিয়ে তৈরি এই বাদ্যযন্ত্র বহু শতাব্দী ধরে বাউল গানের অবিচ্ছেদ্য অংশ। ঐতিহ্য রক্ষার পাশাপাশি নতুন প্রজন্মকে এই বাদ্যযন্ত্র নির্মাণ ও ব্যবহারের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কলাভবন, শিল্পসদন এবং বাউল অ্যাকাডেমিকে যুক্ত করে প্রশিক্ষণ, গবেষণা, ডিজিটাল আর্কাইভ, প্রদর্শনী, সাংস্কৃতিক উৎসব ও আন্তর্জাতিক প্রচারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। শিল্পী ও কারিগরদের বাজার সম্প্রসারণ, দক্ষতা বৃদ্ধি এবং পর্যটনের সঙ্গে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।           

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Chandrima Bhattacharya | মমতার...

Read Next

Weather Alert: উইকেন্ডে...