Gold Price: সপ্তাহের শেষেও সোনার দামে ওঠানামা, আজ কিনলে অনেকটা লাভ? রুপোর দাম কত হল?

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: সোনার বাজারে ফের ঊর্ধ্বমুখী প্রবণতা। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার কলকাতার বাজারে সোনার দাম বেড়েছে। স্বর্ণ ব্যবসায়ী মহলের প্রকাশিত

কলকাতা: সোনার বাজারে ফের ঊর্ধ্বমুখী প্রবণতা। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার কলকাতার বাজারে সোনার দাম বেড়েছে। স্বর্ণ ব্যবসায়ী মহলের প্রকাশিত সর্বশেষ দর অনুযায়ী, ২২ ক্যারেট সোনার বিক্রয়মূল্য প্রতি গ্রামে বেড়ে হয়েছে ১৩,৯৮০ টাকা। ফলে গয়না কেনার পরিকল্পনা থাকলে ক্রেতাদের এবার কিছুটা বেশি দাম গুনতে হতে পারে। 

স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির (SSBC) প্রকাশিত দর অনুযায়ী, শুক্রবার (১২ জুন, সকাল ১০:১০) ২২ ক্যারেট সোনার (916) বিক্রয়মূল্য প্রতি গ্রাম ১৪, ৭১৬ টাকা এবং ক্রয়মূল্য ১৩, ৯৮০ টাকা। একইসঙ্গে ২৪ ক্যারেট বা ফাইন গোল্ড (995)-এর দাম প্রতি গ্রামে ১৪,৭১৬ টাকায় পৌঁছেছে।

অন্যদিকে, ১৮ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১১,৪৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। রুপোর বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গিয়েছে। ১ কেজি  রুপোর বার (999)-এর দাম হয়েছে ২,৪৫,৫৮২ টাকা।

সোনার ধরন আজকের দাম
24 ক্যারেট (995) ১৪, ৭১৬
22 ক্যারেট (916) বিক্রয়মূল্য ১৩, ৯৮০
22 ক্যারেট (916) ক্রয়মূল্য ১৩, ৩৯০
18 ক্যারেট (750) ১১, ৪৮০

আজ রুপোর দাম কত হল?

ধাতু দাম
1 কেজি রুপো (999) ২,৪৫,৫৮২

আরও পড়ুন, কোটি কোটি টাকার সোনা মজুত করছে চিন, বড় কোনও অর্থনৈতিক সঙ্কট আসন্ন?

তবে আপনাকে মনে রাখতে হবে, এই দামটা শুধুমাত্র সোনা ও রুপোর দাম। আপনি যদি গয়না কিনতে যান তাহলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে পাওয়া। সোনা বা রুপোর দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে, কেনার আগে সব বিষয় যথাযথ ভাবে দেখে নিয়ে তারপর সোনা কিনুন।     

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠানামা এবং ডলারের গতিবিধির প্রভাবেই স্থানীয় বাজারে এই দাম দেখা যাচ্ছে। দাম কিছুটা কমায় বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানের জন্য গয়না কেনার পরিকল্পনা করা ক্রেতারা এখন কেনাকাটার দিকে ঝুঁকতে পারেন।                                          

তবে বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী সপ্তাহে আন্তর্জাতিক পরিস্থিতির উপর নির্ভর করে সোনার দামে ফের পরিবর্তন আসতে পারে। তাই বিনিয়োগ বা গয়না কেনার আগে সর্বশেষ বাজারদর জেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ।                         

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Business. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Business

Read Previous

TMC News : গ্রেফতার...

Read Next

Suvendu Adhikari on Hawker Eviction: হকার...