Gold Silver Price Drop: এক ধাক্কায় বেশ খানিকটা কমে গেল সোনা ও রুপোর দাম, ২৪ জুন কত হল এই দুই ধাতুর দাম?

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: গতকাল সামান্য কমার পর আজ এক ধাক্কায় বেশ খানিকটা দাম কমল সোনার। আজ রুপোর দামও কমেছে বেশ খানিকটা। হল এই দুই মহা মূল্যবান ধাতুর দাম?

কলকাতা: গতকাল সামান্য কমার পর আজ এক ধাক্কায় বেশ খানিকটা দাম কমল সোনার। আজ রুপোর দামও কমেছে বেশ খানিকটা। আজ ২৪ জুন কত হল এই দুই মহা মূল্যবান ধাতুর দাম?

আরও পড়ুন: ক্রেডিট কার্ডের EMI কি সত্যিই সস্তা? লুকিয়ে থাকা খরচ বাড়াতে পারে আপনার ঋণের বোঝা

২৪ ক্যারেট সোনার দাম

সাধারণত বিনিয়োগকারী বা সোনার ব্যবসায়ীরা এই সোনা কিনে থাকেন। আজ এই সোনার দাম কমেছে বেশ খানিকটা। প্রতি গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ১৭৮ টাকা কমে। 995 Fine Gold-এর ১ গ্রামের দাম আজ ২৪ জুন কলকাতায় দাঁড়িয়েছে ১৪ হাজার ২৯১ টাকা।

২২ ক্যারেট সোনার দাম

দাম কমেছে গয়না তৈরির সোনারও। গয়না তৈরিতে প্রয়োজন হয় ২২ ক্যারেট সোনার। প্রতি গ্রামে ১৭০ টাকা কমে দাম কমেছে এই সোনার ২২ ক্যারেট সোনার আজ দাম হয়েছে গ্রাম প্রতি ১৩ হাজার ৫৭৫ টাকা।

আজ যদি কেউ সোনা বিক্রি করতে চান, তাহলে সেই সোনার দামও কমে গিয়েছে। সোনা বিক্রি করতে গেলে গতকালের তুলনায় আজ গ্রাম প্রতি ১৬২ টাকা কম পাবেন। প্রতি গ্রামের জন্য পাবেন ১৩ হাজার ৪ টাকা।

আরও পড়ুন: কেন কম বয়সেই করা উচিত অবসর পরিকল্পনা? কি বলছেন বিশেষজ্ঞরা?

১৮ ক্যারেট সোনার দাম

দাম কমেছে এই ধরনের সোনার। সাধারণত কোনও পাথর বসানো গয়না তৈরি হয় এই ধরনের সোনা দিয়ে। এই সোনার দামও প্রতি গ্রামে ১৪০ টাকা কমে গিয়েছে। এই ধরনের সোনার প্রতি গ্রামের দাম আজ দাঁড়িয়েছে ১১ হাজার ১৪৫ টাকা।

রুপোর দাম

গতকাল ৭ হাজার ৫০০ টাকা দাম কমার পর আজও কমেছে রুপোর দাম। প্রতি কেজি রুপোর দাম আজ কমেছে ৫১৪ টাকা। অর্থাৎ, রুপোর দাম হয়েছে ২ লক্ষ ৩০ হাজার ২১৪ টাকা।

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ১৪২৯১
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ১৩৫৭৫
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ১৩০০৪
১৮ ক্যারেট ১ গ্রাম ১১১৪৫
রুপো বার (999) ১ কেজি ২৩০২১৪

তবে আপনাকে মনে রাখতে হবে, এই দামটা শুধুমাত্র সোনা ও রুপোর দাম। আপনি যদি গয়না কিনতে যান তাহলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে পাওয়া। সোনা বা রুপোর দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে, কেনার আগে সব বিষয় যথাযথ ভাবে দেখে নিয়ে তারপর সোনা কিনুন।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Business. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Business

Read Previous

Taratala News: তারাতলায়...

Read Next

Taratala Factory Collapse : 'জল...