We currently don't have news in this language. Please choose another language.
Gold Silver Price : সোনা কেনার সুবর্ণ সুযোগ ! একধাক্কায় কমে গেল সোনা ও রুপোর দাম, কত হয়েছে জানেন ?
কলকাতা : সুবর্ণ সুযোগ। রথযাত্রার ঠিক আগেই ব্যাপক হারে কমে গেল সোনা ও রুপোর দাম। গত কয়েকদিন দাম কমলেও আজও সেই ধারা বজায় থাকল। হু হু করে দাম কমল সোনা ও রুপোর। জুলাই মাসের শুরুতেই অনেকটা সস্তা হয়েছিল, কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই কিছুটা বেড়েছিল। কিন্তু আবার কমল ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম। দাম কমেছে রুপোরও। তবে চলুন জেনে নিন বৃহস্পতিবার কত হল এই দুই মহা-মূল্যবান ধাতুর দাম।
২৪ ক্যারেট সোনার দাম -
খাঁটি সোনা বা ২৪ ক্যারেট সোনা সাধারণত বিনিয়োগকারীরা কেনেন আর না হলে কেনেন সোনার ব্যবসায়ীরা। ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমে হয়েছে ১৪ হাজার ১৮৫ টাকা।
২২ ক্যারেট সোনার দাম -
বাজার খুলতেই বড় পরিবর্তন হল সোনা ও রুপোর দামে। গয়না তৈরি করার ২২ ক্যারেট (৯১৬) সোনার দাম কমে গেল। আজ ১ গ্রাম গয়না সোনার দাম হয়েছে ১৩ হাজার ৪৭৫ টাকা। আজ প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ১ লক্ষ ৩৪ হাজার ৭৫০ টাকা।
কেউ যদি আজ গয়না বিক্রি করতে চান, তাহলে আজকের দাম অনুযায়ী গ্রাম প্রতি তিনি পাবেন ১২ হাজার ৯০৮ টাকা।
১৮ ক্যারেট সোনার দাম -
কমছে ১৮ ক্যারেট সোনার দামও। আজ ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম হয়েছে ১১ হাজার ০৬৫ টাকা।
রুপোর দাম -
একধাক্কায় অনেকটা কমল রুপোর দাম। আজ প্রতি কেজি রুপোর দাম কমে হয়েছে ২ লক্ষ ২৪ হাজার ৩৫৫ টাকা।
যে বিষয়টি মাথায় রাখবেন -
মনে রাখবেন এই দামটি শুধুমাত্র আজকের বাজারের মূল্য অনুযায়ী নির্ধারিত। ৩ শতাংশ জিএসটি বাদ দিয়ে এই দাম প্রকাশ করা হয়েছে। আপনি যদি গয়না কিনতে যান, তাহলে এর সঙ্গে যুক্ত হবে এই ৩ শতাংশ জিএসটি (GST) ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) থেকে পাওয়া। ১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠন কাজ করে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Business. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
অরিন্দম প্রধান