We currently don't have news in this language. Please choose another language.
Gold-Silver Price Today: জুনের শুরুতেই কিছুটা দাম বাড়ল সোনার, কমলো রুপোর দাম
কলকাতা: আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে সোনা আর রুপোর দাম রোজই বাড়া-কমা করছে। কিন্তু ৯ জুন সোনার দাম বেশ কিছুটা কমার সঙ্গে সঙ্গে বেড়ে গিয়েছে রুপোর দাম। কিন্তু জুন মাসের ৯ তারিখ, কোথায় দাঁড়াল এই দুই মহামূল্যবান ধাতুর দাম?
২৪ ক্যারেট সোনার দাম
গতকালের তুলনায় প্রতি গ্রামে ১১৮ টাকা দাম বেড়েছে ১৪ ক্যারেট খাঁটি সোনার। এই সোনার আম আজ, জুন মাসের ৯ তারিখ দাঁড়িয়েছে ১৫ হাজার ১৪০ টাকা। ১০ গ্রামের দাম হয়েছে ১ লক্ষ ৫১ হাজার ৪০০ টাকা।
২২ ক্যারেট সোনার দাম
দাম বেড়েছে গয়না তৈরির জন্য প্রয়োজনীয় ২২ ক্যারেট সোনারও। প্রতি গ্রামে এই সোনার দাম ১১৫ টাকা বেড়ে হয়েছে ১৪ হাজার ৩৮৫ টাকা। এই সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ৮৫০ টাকা।
আবার আজ যদি কেউ সোনা বিক্রি করতে চান, তাহলেও কিন্তু তিনি গতকালের থেকে ১০৫ টাকা বেশি পাবেন। আজ সোনা বিক্রি করলে প্রতি গ্রামে পাওয়া যাবে ১৩ হাজার ৭৭৫ টাকা।
১৮ ক্যারেট সোনার দাম
দাম বেড়েছে ১৮ ক্যারাট সোনারও। আজ ৯ জুন প্রতি গ্রাম এই সোনার দাম ৯৫ টাকা বেড়ে হয়েছে ১১ হাজার ৮১০ গ্রাম।
রুপোর দাম
যদিও আজ দাম কমে গিয়েছে রুপোর। প্রতি কেজির দাম কমে গিয়েছে ১ হাজার ৫৪৯ টাকা। প্রতি কেজির দাম দাঁড়িয়েছে ২ লক্ষ ৪৬ হাজার ৬৯৩ টাকা।
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ১৫১৪০ |
| ২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ১৪৩৮৫ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ১৩৭৭৫ |
| ১৮ ক্যারেট | ১ গ্রাম | ১১৮১০ |
| রুপো বার (999) | ১ কেজি | ২৪৬৬৯৩ |
তবে আপনাকে মনে রাখতে হবে, এই দামটা শুধুমাত্র সোনা ও রুপোর দাম। আপনি যদি গয়না কিনতে যান তাহলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে পাওয়া। সোনা বা রুপোর দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে, কেনার আগে সব বিষয় যথাযথ ভাবে দেখে নিয়ে তারপর সোনা কিনুন।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Business. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda