Gold-Silver Price Today: রথের আগেই দেড় হাজারের বেশি দাম কমল সোনার, অনেকটা কমেছে রুপোর দামও

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: রথযাত্রার ঠিক আগেই কমে গেল সোনা ও রুপোর দাম। আজ ৭ জুলাই প্রতি ১০ গ্রাম সোনার দাম কমে গিয়েছে ১ হাজার ৫০০ টাকার বেশি। অন্য দিকে, প্রতি কেজি রুপোর দাম কমে গিয়েছে প্রায় ৩ হাজার ৫০০ টাকার কাছাকাছি।

কলকাতা: রথযাত্রার ঠিক আগেই কমে গেল সোনা ও রুপোর দাম। আজ ৭ জুলাই প্রতি ১০ গ্রাম সোনার দাম কমে গিয়েছে ১ হাজার ৫০০ টাকার বেশি। অন্য দিকে, প্রতি কেজি রুপোর দাম কমে গিয়েছে প্রায় ৩ হাজার ৫০০ টাকার কাছাকাছি।

আরও পড়ুন: স্কুলের জমি জবরদখল করে যুব তৃণমূলের পার্টি অফিস, সরকার বদলাতেই বুলডোজার দিয়ে তা ভাঙতে প্রশাসনের দ্বারস্থ তৃণমূল নেতৃত্বই

২৪ ক্যারেট সোনার দাম

সাধারণত বিনিয়োগকারীরা ও স্বর্ণ ব্যবসায়ীরা ২৪ ক্যারেট সোনা (995 Fine Gold) কেনে। এই সোনার দাম গতকালের তুলনায় প্রতি গ্রামে কমেছে ১৬৬ টাকা। অর্থাৎ, খাঁটি সোনার দাম দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৮৬ টাকা। প্রতি ১০ গ্রামের দাম গতকালের তুলনায় ১ হাজার ৬৬০ টাকা কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ৮৬০ টাকায়।

২২ ক্যারেট সোনার দাম

একই সঙ্গে দাম কমেছে গয়না তৈরির সোনার। গয়না তৈরিতে ব্যবহার করা হয় ২২ ক্যারেট সোনা। প্রতি গ্রামে ১৬০ টাকা দাম কমেছে এই সোনারও। এই সোনার প্রতি গ্রামের দাম দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৬৫ টাকা।

আজ যদি কেউ সোনা বিক্রি কওড়তে চান, তাহলে সেই দামও কমেছে গতকালের তুলনায়। আজ সোনা বিক্রি করতে গেলে গ্রাম প্রতি ১৩ হাজার ৯১ টাকা পাওয়া যাবে। এই দাম গতকালের তুলনায় ১৫১ টাকা কম।

আরও পড়ুন: তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীসের টাকা? বিতর্কের মধ্যেই এবার অ্যাকশনে ইডি!

১৮ ক্যারেট সোনার দাম

একই সঙ্গে দাম কমেছে ১৮ ক্যারেট সোনারও। গ্রাম প্রতি ১৩০ টাকা দাম কমেছে এই সোনার। আজ এই সোনার প্রতি গ্রামের দাম দাঁড়িয়েছে ১১ হাজার ২২০ টাকা।

রুপোর দাম

শুধু সোনার নয়, একই সঙ্গে দাম কমেছে আরও এক মূল্যবান ধাতুর। প্রতি গ্রাম রুপোর দাম কমে গিয়েছে প্রায় ৩ হাজার ৪২৭ টাকা। আজ ১ কেজি রুপো পাওয়া যাবে ২ লক্ষ ৩১ হাজার ৪৭৫ টাকায়।

 

তবে আপনাকে মনে রাখতে হবে, এই দামটা শুধুমাত্র সোনা ও রুপোর দাম। আপনি যদি গয়না কিনতে যান তাহলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে পাওয়া। সোনা বা রুপোর দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে, কেনার আগে সব বিষয় যথাযথ ভাবে দেখে নিয়ে তারপর সোনা কিনুন।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Business. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Business

Read Previous

Baraipur Case Updates: 'নেশার পর...

Read Next

Cockroach Janta Party : এক্স...