We currently don't have news in this language. Please choose another language.
Haldia Fire : হলদিয়া পেট্রোকেমিক্যালস্-এর ন্যাপথার পাইপলাইনে বিধ্বংসী আগুন!
ABP Ananda LIVE : সকাল সকাল ভয়াবহ অগ্নিকাণ্ড। হলদিয়া পেট্রোকেমিক্যালস্-এর ন্যাপথার পাইপলাইনে ধরল বিধ্বংসী আগুন। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে বিরাট এলাকা জুড়ে। আগুনের শিখা ক্রমেই উঁচুতে উঠতে শুরু করে। ধোঁয়ায় ঢাকে চারিদিক। আগুন এতটাই ভয়ঙ্কর যে, হলদিয়া থেকে হাওড়া ও পাশকুঁড়াগামী ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, আগুন এতটাই ছড়িয়েছে যে, বেশ কিছু এলাকা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, বেশ কয়েকজন আহত হয়ে থাকতে পারেন। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন কাজ করছে। প্রাণহানির খবর এখনও নেই। তবে আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে।
পুলিশ সূত্রে দাবি, এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন ১৫ জন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে কলকাতায় রেফার করা হতে পারে ২ জনকে। বাকিদের চিকিৎসা চলছে হলদিয়া মহকুমা হাসপাতালে। জেলা প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে হাজির ১২টিরও বেশি দমকলের ইঞ্জিন।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda