Harmanpreet Kaur: টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভারত ছিটকে যেতেই বড় বয়ান হরমনপ্রীতের, কার দিকে তুললেন আঙুল?

Audio Narrative Assistant
Executive Summary
লন্ডন: ফেভারিট হিসেবেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নেমেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে হরমনপ্রীত নিজে ঝোড়ো অর্ধশতরানের ইনিংস খেলেও দলের হার বাঁচাতে পারেননি হরমনপ্রীত।

লন্ডন: ফেভারিট হিসেবেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নেমেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে হরমনপ্রীত কৌরের দল। নিজে ঝোড়ো অর্ধশতরানের ইনিংস খেলেও দলের হার বাঁচাতে পারেননি হরমনপ্রীত। প্রথমে ব্যাটিং করতে নেমে ১৭০ রান বোর্ডে তুলে নেয় ভারত। জবাবে রান তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া। এর আগে গ্রুপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর বিশ্বকাপে দৌড় শেষ হয়ে যায় ভারতের মেয়েদের। কিন্তু এই হারের কারণ কী? ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসে কাদের দিকে আঙুল তুললেন হরমনপ্রীত?

ডু অর ডাই ম্যাচে হরমনপ্রীতের ব্যাট থেকে এসেছিল ২৭ বলে ৫৬ রানের ইনিংস। খেলার শেষে ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন হরমনপ্রীত বলেন 'আমার মনে হয়েছিল প্রথমে যে এই রানটা লড়াইয়ের জন্য যথেষ্ট। কিন্তু আমি ব্যাটিংয়ের সময় মনে হয়েছিল যে ১০-১৫ রান হয়ত কম হয়েছে। শেষের দিকে আমরা ভাল ব্যাটিং করেছি। কিন্তু যে যে প্লেয়ারদের থেকে আমরা বড় ইনিংস আশা করেছিলাম, তা হয়নি। অস্ট্রেলিয়ার বোলাররা দারুণ বুদ্ধি করে আমাদের আটকে রেখেছিল। আমরা খুব বেশি উইকেট হারাইনি। কিন্তু আমরা বড় রানও করতে পারিনি।'

গত বছর হরমনপ্রীতের নেতৃত্বেই ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতারও সুযোগ ছিল। কিন্তু তা আর হল না। ক্যাপ্টেনের মতে, 'বিশ্বের সেরা দলের বিরুদ্ধে খেলতে নামলে নিজেদের সেরাটা দিয়ে খেলতে হয়। কিন্তু আমরা তা পারিনি। এগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। টুর্নামেন্টের শুরুতে ক্যাচ মিস হওয়ার খেসারতও আমাদের দিতে হয়েছে। এই ম্যাচেও আমরা একটা সময় পর্যন্ত ম্যাচে ছিলাম। কিন্তু সেই ছন্দ ধরে রাখতে পারিনি আমরা শেষ মুহূর্ত পর্যন্ত।'

রবিবার ভারতীয় ক্রিকেটের জন্য একেবারে কালো একটি দিন ছিল। আয়ারল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ০-২ ব্যবধানে হারতে হয়েছিল শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন ভারতীয় দলকে। আইরিশ দল প্রথম ম্যাচটি ৩৪ রানে জিতেছিল। দ্বিতীয় ম্য়াচে ১ রানে জয় ছিনিয়ে নেয় আয়ারল্য়ান্ড। অন্য়দিকে মহিলা ক্রিকেটে তো কোটি কোটি ভারতীয়র স্বপ্নভঙ্গ হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার দৌড়ে ইংল্যান্ডে গেলেও, খালি হাতেই ফিরে আসতে হচ্ছে হরমনপ্রীতদের।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Sports

Read Previous

Kolkata Maidan Pool Car Accident :...

Read Next

আগামী ২-৩ ঘণ্টায়...