HC On Abhishek Banerjee: "কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেককে..", এবার কি তবে বড় কোনও নির্দেশ বিচারপতির ? "মানতে আপনি বাধ্য"

Audio Narrative Assistant
Executive Summary
সৌভিক মজুমদার, কলকাতা: কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত '১৫ জুলাই দুপুর ১২ টায় বিচারকের সামনে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', এবার আদালতের চাপে, কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলা প্রত্যাহার করলেন অভিষেক। আরও পড়ুন, মাটির ভিতর থেকে বাইরে আত্মপ্রকাশ করছে 'দুর্গা', জোকা-ধর্মতলা পার্পল লাইনে প্রথম পর্যায়ের টানেলিংয়ের কাজ শেষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে প্রশ্ন তুলে বিচারপতি সৌগত

সৌভিক মজুমদার, কলকাতা: কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর। '১৫ জুলাই দুপুর ১২ টায় বিচারকের সামনে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', এবার আদালতের চাপে, কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলা প্রত্যাহার করলেন অভিষেক।

আরও পড়ুন, মাটির ভিতর থেকে বাইরে আত্মপ্রকাশ করছে 'দুর্গা', জোকা-ধর্মতলা পার্পল লাইনে প্রথম পর্যায়ের টানেলিংয়ের কাজ শেষ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে প্রশ্ন তুলে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, “ সব কিছুর একটা সীমা আছে..কবে গলার স্বর দেবেন? বিচারক একটা নির্দেশ জারি করেছে, সেটা মানতে আপনি বাধ্য। তদন্তে সহযোগিতা করতে হবে বলেই আদালত রক্ষাকবচ দিয়েছে। সেটা প্রত্যাহার করে নেওয়া হবে। আদালত থেকে রক্ষাকবচ পাওয়ার পর এটা তদন্তকে বিপথে চালিত করার একটা কৌশল। এই এজলাসে একটা মামলা চলছে, আবার অন্য এজলাসে মামলা করছেন, কী ধরনের আচরণ? গলার স্বর দেওয়ার নির্দেশিকা খারিজের আবেদন করে আপনি কি ঠিক কাজ করেছেন? নিম্ন আদালতের নির্দেশের প্রয়োজন নেই, এই আদালতের নির্দেশেই আপনি গলার স্বর দিতে বাধ্য ‘,জানিয়েছেন বিচারপতি।

অপরদিকে, তাঁর মক্কেল হাজিরা দেবেন, ডিম ছোড়া থেকে রক্ষা করুন, সওয়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর। এরপরেই হাইকোর্টের নির্দেশ,অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেন ডিম ছোড়া বা অন্য হেনস্থার শিকার হতে না হয়, তা নিশ্চিত করবে পুলিশ।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - States. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - States

Read Previous

Baruipur Incident : বারুইপুর...

Read Next

Daily Astrology : পদোন্নতির...