We currently don't have news in this language. Please choose another language.
Heavy Rainfall: ৬ তারিখ পর্যন্ত ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, ৭ থেকে দুর্যোগ উত্তরবঙ্গে, কোন কোন জেলা ভাসবে বললেন আবহাওয়াবিদ
কলকাতা: কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দমকে দমকে বৃষ্টির কথা জানিয়েছে হাওয়া অফিস । এ ছাড়াও একই সঙ্গে ঝোড়ো বাতাস বওয়ার পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । এ ছাড়াও জানানো হয় একটি নিম্নচাপের কথাও ।
আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য বলছেন, "কাল যে নিম্নচাপের কথা বলা হয়েছে, সেটা এখন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ওড়িশা উপকূলের কাছে রয়েছে । এটি এখন ওয়েল মার্কড লো -তে পরিণত হয়েছে ।"
এই নিম্নচাপের প্রভাবে কী হবে? আবহাওয়াবিদ জানিয়েছেন, এর প্রভাবে অতিভারী বৃষ্টি হতে পারে । কোন কোন জেলায় এই ভারী থেকে অতিভারী বৃষ্টি দেখা যাবে, সেটাও বলেন আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য । তিনি বলেন, "এর প্রভাবে আমরা দক্ষিণ বঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত পাব । মূলত ওড়িশার সীমান্ত লাগোয়া জেলাগুলোতে এই বৃষ্টিপাত দেখা যাবে । পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের মতো জেলা ও দক্ষিণ ২৪ পরগনায় এই ভারী বৃষ্টিপাত হবে ।"
আরও পড়ুন: বাজেট কে তৈরি করে জানতেন না চন্দ্রিমা, "আইপ্যাক বাজেট লিখে দিত?", প্রশ্ন তুলছে বিজেপি
আবহাওয়াবিদ এটাও জানান যে ধীরে ধীরে এই নিম্নচাপ আরও পশ্চিমে সরে যাবে । অর্থাৎ একই সঙ্গে কমবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও । তিনি জানান, "আগামিকাল ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জায়গায় । এই নিম্নচাপ ওড়িশা থেকে ধীরে ধীরে ছত্তিসগড়ের দিকে সরে যাবে । ফলে, বৃষ্টিপাতের সম্ভাবনাময় জায়গাগুলোও ধীরে ধীরে পশ্চিমে সরে যাবে ।"
কতদিন বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে? আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য জানান, "৬ তারিখের পর থেকে, অর্থাৎ ৭ তারিখ থেকে ভারী বৃষ্টির সম্ভবনা আর থাকবে না । যদিও উত্তরবঙ্গে এই সময় থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা শুরু হচ্ছে ।"
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সুপ্রিয় ঘোষ