We currently don't have news in this language. Please choose another language.
Hiding IP Address on Whatsapp Call: হোয়াটসঅ্যাপ কল থেকে IP Address পেয়ে যেতে পারে যে কেউ, কী ভাবে আড়াল করবেন জানুুন
নয়াদিল্লি: নাম বা নম্বর বের করে ফোন করার দিন প্রায় শেষ। আজকাল হোয়াটসঅ্যাপ কলই ভরসা হয়ে উঠেছে অনেকের। এমনকি অফিস বা গুরুত্বপূর্ণ মিটিংও হোয়াটসঅ্যাপ কলেই সেরে নেন অনেকে। কিন্তু হোয়াটসঅ্যাপ কলের ক্ষেত্রে IP Address ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। সেই IP Address ধরে কারও লোকেশন বা নেটওয়র্ক বের করা ‘বাঁয়ে হাত কা খেল’। (IP Address on Whatsapp)
তবে চাইলে নিজের গোপনীয়তা রক্ষার্থে হোয়াটসঅ্যাপ কলে IP Address গোপন রাখতে পারেন। কোনও ঢাকঢোল না পিটিয়েই গ্রাহকদের জন্য IP Address গোপন রাখার উপায় যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। এতে কোনও অচেনা ব্যক্তিও হোয়াটসঅ্যাপ কল বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল থেকে আপনার IP Address বের করতে পারবেন না। (Hiding IP Address on Whatsapp Call)
হোয়াটসঅ্যাপে IP Address গোপন রাখতে কী করণীয়?
- হোয়াটসঅ্যাপ সেটিংয়ে যান প্রথমে
- অ্যান্ড্রয়েড ফোন হলে উপরের তিনটি ডট এবং iOS হলে গিয়ার আইকনে আঙুল ছোঁয়ান
- ড্রপডাউন থেকে সেটিং অপশন বেছে নিন
- এর পর প্রাইভেসি অপশনটিতে যেতে হবে
- স্ক্রোলডাউন করে প্রাইভেসি সেকশনে যান
- অ্যাডভান্সড টু ওপেন অ্যাডিশনাল অপশনসে আঙুল ছোঁয়ান
- এর পর IP Protectionটিকে Enable করতে হবে
- Protect IP address in calls অপশনটি অন করে দিন

আরও পড়ুন: তৃণমূল কি ক্ষমতায় ফিরবে? মমতার পর মুখ খুললেন ফিরহাদ, আসনসংখ্যা নিয়ে বললেন…
তবে গ্রাহকদের গোপনীয়তা রক্ষার উপর জোর দেওয়ার কথা বলা হলেও, তাদের গতিবিধি নিয়েও প্রশ্নও রয়েছে। আমেরিকা সরকারের একটি তদন্তে দেখা যায়, গোপনে গ্রাহকদের মেসেজ পড়ছে হোয়াটসঅ্যাপ। ব্যক্তিগত সব কথোপকথনই তাদের নখদর্পণে রয়েছে। সেই নিয়ে শোরগোল শুরু হলে মাঝপথে তদন্ত বন্ধও হয়ে যায়।
হোয়াটসঅ্যাপের মালিকানা Meta-র হাতে। তারা যদিও গ্রাহকদের মেসেজ পড়ার কথা অস্বীকার করেছে। তাদের দাবি, এনক্রিপশন থাকার ফলে কারও মেসেজ পড়া সম্ভব নয়। তা সত্ত্বেও অভিযোগ ওঠা যদিও বন্ধ হয়নি। বিশেষ করে মাঝপথে তদন্ত বন্ধ হয়ে যাওয়ায় বাড়ছে সন্দেহ। Bloomberg জানিয়েছে, হোয়াটসঅ্যাপের দাবি End-toend Encryption দ্বারা গ্রাহকদের মেসেজ সুরক্ষিত রাখা হয়। কিন্তু মাঝপথে তদন্ত থামিয়ে দেওয়াতে তাদের সেই দাবিকে ঘিরে সন্দেহ বাড়ছে, কমছে না।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Tech. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
পম্পা অধিকারী সিংহ