We currently don't have news in this language. Please choose another language.
Howrah Murder: কুপিয়ে খুন হাওড়ায়, ছুরি হাতে পালানোর পথে স্টেশনে পাকড়াও, গণপিটুনি দিল যাত্রীরা
সুনীত হালদার, মৌড়িগ্রাম, হাওড়া: দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের মৌড়িগ্রাম স্টেশনে প্রকাশ্যে খুনের ঘটনায় চাঞ্চল্য। মঙ্গলবার দুপুর প্রায় বারোটা নাগাদ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঘটে এই মর্মান্তিক ঘটনা।
আরও পড়ুন: অধিবেশনের আগে বিধানসভার স্পিকারের ডাকে সর্বদলীয় বৈঠক, ডাক পেলেন না কুণাল শোভনদেব
জানা গিয়েছে, প্ল্যাটফর্মের উপর থাকা শৌচালয়ের সামনে এক ব্যক্তি ধারালো ছুরি নিয়ে অন্য এক ব্যক্তির উপর হামলা চালায়। এলোপাথাড়ি ছুরির আঘাতে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। গুরুতর জখম অবস্থায় কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।
খুনের পর অভিযুক্ত ব্যক্তি ছুরি নিয়ে পালানোর চেষ্টা করলে প্ল্যাটফর্মে উপস্থিত যাত্রীরা তাকে পিছন থেকে ধাওয়া করে। তার পর ধরেও ফেলে ওই আততায়ীকে। এরপর শুরু হয় গণপিটুনি।
আরও পড়ুন: মাসে মাত্র ১০ হাজার টাকার বিনিয়োগ, তাতেই ১০ কোটি টাকার তহবিল! কীভাবে হবে, জেনে নিন অঙ্কটা
ঘটনার খবর পেয়ে নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ (Howrah City Police) ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ (Howrah City Police) অভিযুক্ত ব্যক্তিকে অস্ত্র সমেত আটক করে নিয়ে যায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্টেশনের শৌচালয়ের টেন্ডার সংক্রান্ত গন্ডগোলের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ (Howrah City Police)।
উল্লেখ্য, দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের অন্যতম উল্লেখযোগ্য স্টেশন হল মৌড়িগ্রাম। এখানে ইন্ডিয়ান অয়েলের হাওড়া টার্মিনাল রয়েছে। এ ছাড়াও মুম্বই বা চেন্নাই থেকে কলকাতায় ঢোকার অন্যতম প্রধান রাস্তা আন্দুল রোডের সংযোগস্থলে অবস্থিত এই স্টেশন।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda