Humayun Kabir : মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, 'এটাই শেষ বক্তব্য', কী বললেন হুমায়ুন ?

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা : রেজিনগর ও শক্তিপুর। পৃথক জায়গায় হুমায়ুন কবীরের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ তুলে এদিন বিধানসভায় চরম হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 'এই ধরনের লোককে সবক শেখানোর' কথা বলেছেন মুখ্যমন্ত্রী।

কলকাতা : রেজিনগর ও শক্তিপুর। পৃথক জায়গায় হুমায়ুন কবীরের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ তুলে এদিন বিধানসভায় চরম হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 'এই ধরনের লোককে সবক শেখানোর' কথা বলেছেন মুখ্যমন্ত্রী। আর এ প্রসঙ্গে এবার নিজের প্রতিক্রিয়া জানালেন আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর।

কী বললেন হুমায়ুন ?

বিধানসভা চত্বরে দাঁড়িয়ে হুমায়ুন কবীর বলেন, "আমি বিজেপির বিরুদ্ধে বলেছি। নবাগত বিজেপিরা আমাকে আক্রমণ করেছেন। আমার বাড়ির কাছে গিয়ে, সেখানে পুলিশের নিরাপত্তা নিয়ে গিয়ে আমাকে আক্রমণ করেছেন। আমি রাজনৈতিকভাবে তাঁদের আক্রমণ করব। তিনি বলতেই পারেন। তিনি বাংলার মুখ্যমন্ত্রী। তিনি কী বলছেন সেই কথার বিরোধিতা তো আমি করতে পারব না। তাঁর স্বাধীনতা আছে, বলছেন। আমি রাজনীতির কর্মী হিসাবে, আমার যে উপনির্বাচন হবে, সেখানে আমার প্রার্থীকে জেতাতে গিয়ে আমাকে কেউ ঢিল ছুঁড়লে আমি তাঁকে রসগোল্লা ছুঁড়ব না। বাংলার নতুন মুখ্যমন্ত্রী বাংলার ১১ কোটি মানুষকে সুশাসন দেন, সেই প্রত্যাশা নিয়ে আমরাও পরিবর্তন চেয়েছিলাম। পরিবর্তনের মুখ্যমন্ত্রী হয়েছেন। কিন্তু, সারা রাজ্যের সঙ্গে মুর্শিদাবাদের রেজিনগরকে যদি আলাদা ট্রিটমেন্ট করেন, নওদাকে যদি আলাদা ট্রিটমেন্ট করেন, বেলডাঙাকে যদি আলাদা ট্রিটমেন্ট করেন...হবে। জেলে যাব। কী আছে ?"

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - States. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - States

Read Previous

Jaspal Rana: ছেলের...

Read Next

Weather Update: কালো মেঘ,...