We currently don't have news in this language. Please choose another language.
Humayun Kabir: 'আমি যাবই না', সমনে হাজিরা না দিয়ে শক্তিপুর থানার পুলিশকেই চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের!
পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: উস্কানিমূলক মন্তব্যের ঘটনায় হুমায়ুন কবীরের (Humayun Kabir) বিরুদ্ধে FIR দায়ের হয়েছিল আগেই। মঙ্গলবার নওদার AJUP বিধায়ককে নোটিস দিতে তাঁর বাড়িতেও যায় পুলিশ। আর আজ সকাল ১১টা নাগাদ শক্তিপুর থানায় তলব করা হয়েছিল তাঁকে। সমনে শক্তিপুর থানায় হাজিরা দেননি হুমায়ুন। উল্টে তিনি শক্তিপুর থানার ওসির আচরণ নিয়েই তোলেন প্রশ্ন। এবং ছুড়ে দেন পুলিশকেই চ্যালেঞ্জ।
শক্তিপুর থানার ওসির 'ঔদ্ধত্য এবং খারাপ আচরণের' কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে স্পষ্ট করেছেন হুমায়ুন কবীর। ওসির আচরণের তীব্র বিরোধিতা করে তিনি আজ সমন এড়ানোর সিদ্ধান্ত নেন। শক্তিপুর থানায় হাজিরা দিতে না যাওয়া প্রসঙ্গে হুমায়ুন বলেন, 'আমি যাবই না। আগেও বলেছি। শক্তিপুর থানার ওসির যে ঔদ্ধত্য, যে আচরণ... একটাই কারণ, ওসির বাজে ব্যবহার। সে আমাদের প্রত্যেকটা কর্মীকে গালিগালাজ করছে। বাপ তুলে গাল দিচ্ছে। সেই অধিকার তাঁকে কে দিয়েছে? একটা ওসি হয়ে গিয়েছেন বলে, এত সুপ্রিম পাওয়ার!' একইসঙ্গে হুমায়ুন বলেন, 'আগামিকাল রেজিনগর থানায় যাব। পুলিশ যদি কাল গ্রেফতার করে, চলে যাব।'
জোড়া এফআইআর এবং পূর্বের বিতর্ক
উল্লেখ্য, বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে ইতিমধ্যেই দুটি পৃথক মামলায় জামিন অযোগ্য ধারায় জোড়া এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। এর আগে হুমায়ুন ৭মে শক্তিপুরের একটি কর্মিসভা থেকে স্থানীয় ওসিকে তীব্র আক্রমণ করেন। থানার ওসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। এরপর রেজিনগরের একটি সভা থেকে সম্প্রতি, ২৬ জুন তিনি ভারতীয় জনতা পার্টি (BJP)-র বিরুদ্ধে চড়া সুরে হুঁশিয়ারি দেন। এই দুই ঘটনার জন্যই হুমায়ুনের বিরুদ্ধে ২টি পৃথক মামলা দায়ের হয়।
অন্যদিকে, হুমায়ুন কবীরের থানায় হাজিরা না দেওয়া সংক্রান্ত সমগ্র বিষয়টি নিয়ে তীব্র কটাক্ষ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, 'হুমায়ুন হোক, আকবর হোক বা বাবর—সবাইকে ভারতবর্ষে এসে টাইট হতে হয়েছে এবং ঠিক হতে হয়েছে। এদেরকেও ঠিক হতে হবে, চিন্তার কোনও কারণ নেই।'
এরই মাঝে নওদার বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে জলাশয় জবরদখল করে মাছ চুরির অভিযোগও উঠেছে। চন্দনপুর বিল থেকে তোলা সব মাছ বাজেয়াপ্ত করেছে পুলিশ। যদিও হুমায়ুন কবীরের দাবি, ওই বিল তাঁর লিজ নেওয়া। অপরদিকে আবার সেই লিজ বাতিল করা হয়েছে জানিয়ে বুধবার থানায় চিঠি পাঠিয়েছে খৈতান সংস্থা।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - States. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda