Humayun Kabir: 'এমন স্যাঁটা ভাঙা মার শুরু করব...' হুমায়ুনের এই মন্তব্যে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই নেওয়া হল এই অ্যাকশন

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: প্রকাশ্য মঞ্চ থেকে বিজেপিকে 'স্যাঁটা ভাঙা মার শুরু করব' এই হুঁশিয়ারি দিয়েছিলেন হুমায়ুন কবীর। অনুষ্ঠান মঞ্চ থেকে  আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারপার্সন ও বিধায়ক বলেছিলেন, 'আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন স্যাঁটা ভাঙা মার শুরু করব, যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না।'  আর সোমবার বিধানসভায় সেই প্রসঙ্গে নওদার আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ককে রীতিমতো সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নন।

কলকাতা: প্রকাশ্য মঞ্চ থেকে বিজেপিকে 'স্যাঁটা ভাঙা মার শুরু করব' এই হুঁশিয়ারি দিয়েছিলেন হুমায়ুন কবীর। অনুষ্ঠান মঞ্চ থেকে  আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারপার্সন ও বিধায়ক বলেছিলেন, 'আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন স্যাঁটা ভাঙা মার শুরু করব, যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না।' 

আর সোমবার বিধানসভায় সেই প্রসঙ্গে নওদার আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ককে রীতিমতো সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন। যা খুশি বলেছেন।++যারা ওঁকে ডেকেছিল ওই সভাতে তাদেরকে আগে তুলব। তারপরে আপনার কাছে যাব'।                                 

হুমায়ুন-মন্তব্যে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশন। হুমায়ুনের হুমকিকাণ্ডে অনুষ্ঠানের ৩ উদ্যোক্তা গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার অনুষ্ঠানের ৩ উদ্যোক্তা তথা AJUP নেতা।  ধৃতদের নাম গোলাম মোস্তাফা, আমিনুল হক, আনিসুর রহমান। রেজিনগরের সভা থেকে বিজেপিকে বেলাগাম হুমকি হুমায়ুনের। উস্কানিমূলক মন্তব্যের জেরে হুমায়ুনের বিরুদ্ধে FIR দায়ের হয়। 

আরও পড়ুন, পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন! আগামীকাল LPG গ্যাসের দামে একটি বিরাট পরিবর্তন আসতে পারে? বড় আপডেট!

আম জনতা উন্নয়ন পার্টির নওদার বিধায়ক হুমায়ুন কবীর বলেন, 'ভরতপুরে অনামিকা ঘোষ, সে ভোটে হেরেও সেখানে গিয়ে মনে করছে আমিই বিধায়ক। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি, যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভাল কথা। কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলুন। কেস? ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। আমি বলেছি, আমার লিমিট যেদিন ক্রশ হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও SP-ও বুঝব না, ও মুখ্যমন্ত্রীও বুঝব না, আর কে কোথায় থাকল আর কে কোথায় থাকল না, ওসব কিছু বুঝব না'।


এই হুশিয়ারির পর মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন, 'আমি আপনাকে বলে গেলাম, আমরা ২টো FIR শুরু করেছি। আমরা ভারতীয় ন্যায় সংহিতার সমস্ত সেকশন লাগিয়েছি। এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করছি এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। আপনি ধরে রাখুন এটা ওঁর শেষ বক্তব্য। ধরে রাখতে পারেন। এ সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে'। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

SBI Protest | LCPC ও CCPC-ও...

Read Next

Firhad Hakim | গ্রেফতারির ৮...