ICC Ranking: ১৬০৫ দিন, ম্য়ারাথন সময়ের পর নিজেদের জায়গা হারালেন শ্রেয়সরা, টেক্কা দিয়ে সবার ওপরে ইংল্যান্ড

Audio Narrative Assistant
Executive Summary
দুবাই: ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ হারের পর নিজেদের ক্রমতালিকায় টি-টোয়েন্টি ফর্ম্য়াটে শীর্ষস্থান হারিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে টিম ইন্ডিয়া ব্রিটিশদের বিরুদ্ধে ০-৪ ব্যবধানে সিরিজ হেরেছে। পাঁচ ম্য়াচের সিরিজটি প্রথম ম্য়াচটি ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে।

দুবাই: ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ হারের পর নিজেদের ক্রমতালিকায় টি-টোয়েন্টি ফর্ম্য়াটে শীর্ষস্থান হারিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে টিম ইন্ডিয়া ব্রিটিশদের বিরুদ্ধে ০-৪ ব্যবধানে সিরিজ হেরেছে। একেবারে লজ্জার হার। পাঁচ ম্য়াচের সিরিজটি প্রথম ম্য়াচটি ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। এরপরের চারটি ম্য়াচে টানা হারতে হয়েছে শ্রেয়স আইয়ার বাহিনীকে। শনিবার শেষ টি-টোয়েন্টিতে ২৫৮ রান তাড়া করতে নেমে ২০১ রানে অল আউট হয়ে গিয়েছিল ভারত। 

টি-টোয়েন্টি সিরিজ আগেই খুইয়েছিল ভারত। চতুর্থ টি-টোয়েন্টি হারের পরই নিশ্চিত হয়ে গিয়েছিল যে ক্রমতালিকায় নিজেদের শীর্ষস্থান হারাতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ভারতীয় ক্রিকেট দল রোহিত শর্মার নেতৃত্বে টি-টোয়েন্টি ক্রমতালিকায় শীর্ষে উঠে আসে।ঘরের মাঠে সেবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জেতার পরই ভারত তালিকায় এক নম্বরে উঠে আসে।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Sports

Read Previous

Government Doctors: 'সরকারি...

Read Next

Control of Anti Social Activities Bill: কাল...