ICC Women's World Cup 2026: আশঙ্কাই সত্যি হল, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শ্রেয়াঙ্কা, পরিবর্তে সুযোগ পেলেন আনক্যাপড স্পিনার

Audio Narrative Assistant
Executive Summary
নয়াদিল্লি: বিশ্বকাপে (ICC Women's World Cup 2026) ভারতের দ্বিতীয় ম্য়াচেই চোট পেয়েছিলেন শ্রেয়াঙ্কা পাতিল (Shreyanka Patil)। নেদারল্যান্ডস ম্যাচে গোড়ালিতে আঘাত তারপরেই আশঙ্কা ছিল শ্রেয়াঙ্কা হয়তো আর এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবেন না।

নয়াদিল্লি: বিশ্বকাপে (ICC Women's World Cup 2026) ভারতের দ্বিতীয় ম্য়াচেই চোট পেয়েছিলেন শ্রেয়াঙ্কা পাতিল (Shreyanka Patil)। নেদারল্যান্ডস ম্যাচে গোড়ালিতে আঘাত পান তিনি। তারপরেই আশঙ্কা ছিল শ্রেয়াঙ্কা হয়তো আর এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবেন না। হলও তাই। টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন অফস্পিনার।

ভারতের দ্বিতীয় বিশ্বকাপ ম্য়াচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে মিড-অন থেকে বল সংগ্রহ করতে গিয়ে শ্রেয়াঙ্কা টার্ফে পিছলে যান এবং অস্বাভাবিকভাবে গোড়ালির ওপর ভর করে পড়ে যান। তীব্র যন্ত্রণায় কাতর হয়ে পড়েন তিনি। পরে দ্রুত মেডিক্যাল টিমের সহায়তায় শ্রেয়াঙ্কাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। হতাশায় মুখ ঢেকেছিলেন শ্রেয়াঙ্কা। তাঁকে শেষমেশ স্ট্রেচারে করে মাঠ ছাড়তে দেখা যায়। খেলায় নেদারল্যান্ডসের ব্যাটিংয়ের ষষ্ঠ ওভারে এই ঘটনাটি ঘটে। 

শ্রেয়াঙ্কার বদলে আরও এক স্পিনারকেই দলে বেছে নিল ভারতীয় দল। তিনি ২৪ বছর বয়সি লেগ স্পিনার প্রেমা রাওয়াত। উল্লেখযোগ্য বিষয় হল প্রেমা এখনও অবধি ভারতের হয়ে একটিও ম্যাচ খেলেননি, তিনি আনক্যাপড। সেখানে সরাসরি বিশ্বকাপে দলে সুযোগ পাওয়াটা নিঃসন্দেহেই বড় বিষয়। অবশ্য প্রেমার ডব্লুপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে। আরসিবির হয়ে দুই মরশুমে ছয় ম্যাচ খেলেছেন প্রেমা। রাইজ়িং স্টার্স এশিয়া কাপে প্রেমা নজর কেড়েছিলেন। সেই টুর্নামেন্টে তিনি ৪.২৭ ইকোনমিতে আট উইকেট নিয়েছিলেন। এরপরে তাঁকে ভারতীয় 'এ' দলের ইংল্যান্ড সফরের জন্য ডাকা হয়েছিল। সেই সফর শনিবার শুরু হওয়ার কথা। কিন্তু তার আগেই বিশ্বকাপে স্কোয়াডে ডাক পেলেন তিনি।

আরও পড়ুন:- দলের সঙ্গে সফরও করেননি, ব্রাজিলের দ্বিতীয় গ্রুপ পর্বের ম্যাচেও নেই নেমার 

অপরদিকে, শ্রেয়াঙ্কার কিন্তু চোটআঘাত ঘিরে দুর্ভাগ্য অব্যাহত রইল। ২০২৪ সালের বিশ্বকাপেও তিনি আঙুলের চোটের জেরে ছিটকে গিয়েছিলেন। তাঁর শিন স্পিল্ট হয়ে যাওয়ার পর কব্জির চোটও হয়। এবার আরও একটি চোটের কবলে শ্রেয়াঙ্কার বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেল।

ম্যাচের কথা বলতে গেলে নেদারল্যান্ডস ম্যাচে প্রথম ব্যাটিং করতে নেমেছিল ভারতীয় দল। টস জিতে নেদারল্যান্ডস প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ওপেনিং জুটিতে স্মৃতি মন্ধানা ও শেফালি বর্মা দু'জনে মিলে ১১৫ রান যোগ করেন। দুই ওপেনারই অর্ধশতরান পূরণ করেছিলেন। ১১টি বাউন্ডার ও ১টি ছক্কার সাহায্য়ে ৪৭ বলে ৭৪ রানের ইনিংস খেলেন স্মৃতি মন্ধানা। অন্যদিকে ৫৫ রানের ইনিংস খেলেন শেফালি বর্মা। জেমাইমা ১৯ ও রিচা ২০ রান করেন। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৯ রান বোর্ডে তুলেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। 

জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ডাচ শিবির। ভারতীয় দলের হয়ে সেরা স্পেলটি করেন শ্রী চারানি। নিজের ৪ ওভারের স্পেলে ১৯ রান খরচ করে ৪ উইকেট তুলে নেন তিনি। শেফালি বর্মা ৩ উইকেট তুলে নেন। ১১৪ রানেই ডাচরা অল আউট হয়ে যায়। ৯৫ রানে ম্যাচ জেতে ভারত। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Sports

Read Previous

Vaibhav Sooryavanshi: টেস্টেও...

Read Next

Prosenjit Chatterjee: হুবহু এক...