IMD Weather Update : আরও ভয়ঙ্কর দুর্যোগ? বৃষ্টিতে ভেসে যাবে উত্তর থেকে দক্ষিণ? দুপুরেই বড় সতর্কবার্তা জারি IMD র

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: দুর্যোগ কমার আপাতত সুখবর নেই।  ফের ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস করল আবহাওয়া দফতর।  ১০ থেকে ১২ জুলাই উত্তরবঙ্গের একাধিক জেলায় ৭ থেকে ২০ সেমি পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতা: দুর্যোগ কমার আপাতত সুখবর নেই।  ফের ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস করল আবহাওয়া দফতর।  ১০ থেকে ১২ জুলাই উত্তরবঙ্গের একাধিক জেলায় ৭ থেকে ২০ সেমি পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, ১০ জুলাই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

কেন বাড়ছে বৃষ্টির দাপট?

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী— সমুদ্রপৃষ্ঠে মৌসুমি অক্ষরেখা গঙ্গানগর, রোহতক, উত্তর-মধ্য উত্তরপ্রদেশের নিম্নচাপের কেন্দ্র, গোরখপুর, মুজফ্ফরপুর হয়ে মিজোরাম পর্যন্ত বিস্তৃত। ১.৫ কিমি উচ্চতায় ৮৮° পূর্ব দ্রাঘিমা বরাবর একটি পশ্চিমী ট্রাফ সক্রিয় রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপর ৪.৫ থেকে ৫.৮ কিমি উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। বঙ্গোপসাগর থেকে শক্তিশালী জলীয় বাষ্প প্রবেশের ফলে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

আগামী কয়েক দিনের বৃষ্টির পূর্বাভাস 

উত্তরবঙ্গ (১০-১২ জুলাই)

অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পং জেলায় কোথাও কোথাও ৭ থেকে ২০ সেমি পর্যন্ত অতি ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলায় ৭ থেকে ১১ সেমি ভারী বৃষ্টির সম্ভাবনা। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

দক্ষিণবঙ্গ (১০-১২ জুলাই)

১০ জুলাই নদিয়া, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর-সহ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া ১৪ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। গত ২৪ ঘণ্টায় কোথায় কত বৃষ্টি?

আবহাওয়া দফতরের পরামর্শ— পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা রয়েছে। নদী ও নিচু এলাকায় জল জমতে পারে।
বজ্রবিদ্যুতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৩ থেকে ১৬ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি একাধিক জেলায় ৭ থেকে ১১ সেমি পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।

১৩ জুলাই (সোমবার)

  • উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি।
  • দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে এক-দু'জায়গায় ৭-১১ সেমি ভারী বৃষ্টি হতে পারে।
  • বজ্রবিদ্যুৎসহ ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনা।

১৪ জুলাই (মঙ্গলবার)

  • অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে।
  • দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় এক-দু'টি এলাকায় ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে।
  • বজ্রপাত ও ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা।

১৫ জুলাই (বুধবার)

  • উত্তরবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে।
  • জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় এক-দু'টি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • বজ্রবিদ্যুৎসহ দমকা হাওয়া বইতে পারে।

১৬ জুলাই (বৃহস্পতিবার)

  • উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে।
  • দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় এক-দু'টি এলাকায় ৭-১১ সেমি পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা।
  • বজ্রবিদ্যুৎ ও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

New Barrackpore News : ফূর্তির...

Read Next

Accident News: নিয়ন্ত্রণ...