We currently don't have news in this language. Please choose another language.
Income Tax Notice: আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় এই ভুল একদম নয়, না হলেই আসতে পারে IT নোটিস
কলকাতা: দেশের কোটি কোটি মানুষ আয়কর রিটার্ন বা আইটিআর জমা করেন। কারণ এটিকে করদাতার বার্ষিক দায়িত্ব বলেই মনে করা হয়। তবে রিটার্ন দাখিলের সময় সামান্য অসাবধানতাও কিন্তু করদাতাদের জন্য বড় সমস্যার কারণ হতে পারে। অনেক ক্ষেত্রেই ছোটখাটো ভুলের কারণে আয়কর বিভাগের পক্ষ থেকে নোটিস আসে। আর এমন হলে করদাতাদের অতিরিক্ত সময় ও শ্রম ব্যয় হয়। এ ছাড়াও বাড়ে উদ্বেগও। তাই আয়কর রিটার্ন জমা দেওয়ার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সতর্ক থাকা জরুরি।
সবচেয়ে সাধারণ ভুলগুলির মধ্যে অন্যতম হল ভুল আইটিআর ফর্ম নির্বাচন করা। প্রত্যেক করদাতার আয়ের উৎস ও আর্থিক পরিস্থিতি অনুযায়ী নির্দিষ্ট আইটিআর ফর্ম রয়েছে। যদি আয়ের ধরন ও ফর্মের মধ্যে অসঙ্গতি থাকে, তাহলে রিটার্নকে ‘ডিফেক্টিভ রিটার্ন’ হিসেবে চিহ্নিত করা হতে পারে। আর এমন হলে কিন্তু নোটিস পাওয়ার সম্ভাবনা বাড়ে।
দ্বিতীয় বড় ভুল হল নির্ধারিত সময়সীমার মধ্যে রিটার্ন জমা না দেওয়া। নির্দিষ্ট সময়ের পর রিটার্ন জমা দিলে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি ‘বিলেটেড রিটার্ন’ জমা দেওয়ার ফলে ব্যবসায়িক বা মূলধনী ক্ষতি ভবিষ্যতে বহন করার সুবিধাও হারাতে হয়। বকেয়া করের উপর প্রতি মাসে ১ শতাংশ হারে সুদও গুনতে হতে পারে।
আরও পড়ুন: প্রতি লিটার পেট্রোলের দাম হতে পারে ৮২ টাকা, আপনার গাড়ি কি চলবে E85 পেট্রোলে?
অনেক করদাতা ফিনান্সিয়াল ইয়ার (Financial Year) এবং অ্যাসেসমেন্ট ইয়ার (Assessment Year) নিয়ে বিভ্রান্ত হন। ভুল অ্যাসেসমেন্ট ইয়ার উল্লেখ করলে রিটার্ন প্রসেসিংয়ে বিলম্ব হতে পারে এবং অতিরিক্ত জটিলতা তৈরি হয়।
এছাড়া শুধু বেতনভিত্তিক আয় দেখিয়ে অন্যান্য আয়ের উৎস গোপন করাও একটি বড় ভুল। ব্যাঙ্কের সুদ, ফিক্সড ডিপোজিটের সুদ, ভাড়ার আয়, শেয়ার বা মিউচুয়াল ফান্ড থেকে লাভের মতো আয়ও অবশ্যই উল্লেখ করতে হয আয়কর রিটর্নে। কারণ আয়কর বিভাগ এখন বিভিন্ন আর্থিক তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাচাই করে।
বিশেষজ্ঞদের মতে, রিটার্ন জমা দেওয়ার আগে সমস্ত নথি যাচাই করা, ফর্ম সঠিকভাবে নির্বাচন করা এবং সমস্ত আয়ের উৎস উল্লেখ করাই নোটিস এড়ানোর সবচেয়ে কার্যকর উপায়। সঠিক তথ্য দিয়ে আইটিআর জমা করলে ভবিষ্যতে কোনও অপ্রয়োজনীয় ঝামেলায় পড়তে হয় না।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Business. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সুপ্রিয় ঘোষ