We currently don't have news in this language. Please choose another language.
IND vs AFG: গিলের অপরাজিত অর্ধশতরান, আফগানদের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্য়াচে ৭ উইকেটে জয় ভারতের
ধর্মাশালা: ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচে দুরন্ত জয় ভারতের (Indian Cricket Team)। আফগানিস্তানের (IND vs AFG) বিরুদ্ধে প্রথম ম্য়াচে ৭ উকেটে জয় ছিনিয়ে নিল শুভমন গিলের দল। অধিনায়কোচিত অপরাজিত অর্ধশতরান হাঁকালেন গিল। তিনি ৮৪ রানে অপরাজিত ছিলেন ভারত অধিনায়ক। কে এল রাহুলও ৩৯ রানে অপরাজিত থাকেন। ১৯৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ২২.৫ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে গেল ভারত।
প্রথমে ব্যাটিং করতে নেমে আফগানিস্তান ১৯৪ রান বোর্ডে তুলেছিল। অল আউট হয়ে গিয়েছিল তারা। রহমনউল্লাহ গুরবাজ দুরন্ত শতরান হাঁকিয়েছিলেন ওপেনিংয়ে নেমে। কিন্তু অন্য় কোনও ব্য়াটার বড় কােনও রান করতে পারেননি। ভারতীয় বোলারদের মধ্য়ে দুই নবাগত গুরনূর ব্রার ও হর্ষ দুবে দুর্দান্ত পারফর্ম করেন। দু'জনেই তিনটি করে উইকেট নেন।
জবাবে ব্যাটিং করতে নেমে রোহিত শর্মা ও শুভমন গিল ওপেন করেন। রোহিত ১৬ বলে ১৬ রানের ইনিংস খেলে আউট হন। নিজের ইনিংসে দুটো বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকান হিটম্য়ান। কিন্তু ছন্দে থেকেও বড় রান করতে পারেননি রোহিত। গিল যদিও দুরন্ত ইনিংস খেলেন। তিনি আরও একটি অর্ধশতরান পূরণ করলেন নিজের ওয়ান ডে কেরিয়ারে। এমনকী এই ফর্ম্য়াটে তিন হাজার রান পূরণ করেন গিল। ৮৪ রান করে অপরাজিত থাকেন গিল। নিজের ইনিংসে ডানহাতি ভারতীয় ব্যাটার ৬৬ বলে ৮৪ রান করেন। ১১টি বাউন্ডারি হাঁকান ও দুটো ছক্কা হাঁকান। ঈশান কিষাণ ২২ বলে ৩৪ রানের ইনিংস খেলেন। তবে শ্রেয়স আইয়ার এদিন রান পাননি। তাঁকে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে কিছুদিন আগেই অধিনায়ক করা হয়েছে। কিন্তু নেতৃত্বভার পাওয়ার পর প্রথম ম্য়াচে ব্যর্থ হলেন ওয়ান ডে ফর্ম্য়াটে। তবে কে এল রাহুল ১৯ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
এদিকে, এদিন ম্যাচ খেলতে নেমেই রেকর্ড গড়ে ফেললেন রোহিত শর্মা। ৩৭ বছরের পুরনো মহিন্দর অমরনাথের একটি রেকর্ড ভেঙে ফেললেন হিটম্য়ান। রোহিত শর্মাই এখন ভারতীয় দলের জার্সিতে খেলা সবচেয়ে বয়স্ক ক্রিকেটার। ১৯৮৯ সালের ৩০ অক্টোবর নিজের কেরিয়ারের শেষ ওয়ান ডে ম্য়াচ খেলেছিলেন অমরনাথ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই ম্য়াচ খেলার সময় তিরাশির বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের বয়স ছিল ৩৯ বছর ৩৬ দিন। ১৩ জুন ২০২৬ সালে রোহিতের বয়স হল ৩৯ বছর ৪৪ দিন।
View this post on Instagram
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
গৌতম রায়