We currently don't have news in this language. Please choose another language.
IND vs AFG ODI: হাশমাতুল্লার প্রথম সেঞ্চুরি সত্ত্বেও প্রসিদ্ধের ৫ উইকেটে অল্প রানেই অল আউট আফগানিস্তান
চেন্নাই: তামিলনাড়ুর তপ্ত দুপুরে বল হাতে ম্যাচের শুরুতেই আগুন ঝরিয়েছিলেন প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)। তাঁর উত্তাপ এতটাই ছিল যে আফগানিস্তান টপ অর্ডার তাতে পুড়ে ছারখার হয়ে যায়। সেই খান থেকে অধিনায়ক হাশমাতুল্লা শাহিদি (Hashmatullah Shahidi) গরম, খিঁচ এবং ব্যাটিং ধস সামলে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে খানিকটা উদ্ধার করলেও, খুব বেশি রান তুলতে পারল না আফগানিস্তান (IND vs AFG )। ইনিংসের ৩৪ বল বাকি থাকতেই মাত্র ২১৮ রানেই গুটিয়ে গেল হাশমাতুল্লার দলের ইনিংস। নিজের ওয়ান ডে কেরিয়ারে প্রথমবার এক ইনিংসে পাঁচ উইকেট নিলেন প্রসিদ্ধ কৃষ্ণ।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ঋষভ রায়