IND vs ENG: আইরিশদের বিরুদ্ধে লজ্জার হার ভুলে ইংল্যান্ডে দাপট দেখাবে ভারত? কখন, কোথায় দেখবেন প্রথম টি-২০?

Audio Narrative Assistant
Executive Summary
ডারহাম: নাগাড়ে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম সফর, আর সেই সফরের শুরুতেই মুখ থুবড়ে পড়েছ ভারতীয় দল (Indian Cricket Team)। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে বিলেত সফরে জোড়া টি-২০ ম্যাচের সিরিজ়ে পরাজিত

ডারহাম: নাগাড়ে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম সফর, আর সেই সফরের শুরুতেই মুখ থুবড়ে পড়েছ ভারতীয় দল (Indian Cricket Team)। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে বিলেত সফরে জোড়া টি-২০ ম্যাচের সিরিজ়ে পরাজিত হয়েছে ভারত। সেই সিরিজ় হার যে ভারতীয় দলের কাছে এখনও কার্যত অবিশ্বাস্য, সেই কথা ইতিমধ্যেই জানিয়েছেন দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। 

তবে সেই পরাজয় নিয়ে মাথা ঘামানোর খুব একটা বেশি সময় টিম ইন্ডিয়ার কাছে নেই। আয়ার্ল্যান্ড সিরিজ় শেষ হতে না হতেই পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ়ে ইংল্যান্ডের বিরুদ্ধে(India vs England) নামছে ভারত। আয়ার্ল্যান্ডের দুঃস্বপ্ন ভুলে এই সিরিজ় জয়ের মাধ্যমেই ভারতীয় অধিনায়ক হিসাবে নিজের খাতা খুলতে মরিয়া হবেন শ্রেয়স আইয়ার। 

টেন দুশখাতে ইঙ্গিত দিয়েছিলেন প্রয়োজনে দলে বড় বদল হতে পারে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট যে সেই বদল ঘটাতে ভীত নয়, তা বিশ্বজয়ের পরেও সূর্যকুমার যাদবের অপসারণের মাধ্যমেই স্পষ্ট হয়ে গিয়েছে। আর বদলের কথা উঠলেই উঠবে বৈভব সূর্যবংশীর নাম। আইরিশদের বিরুদ্ধে দুই ম্যাচেই বেঞ্চে বসেছিল বৈভব। তবে সেই সিরিজ়ে ওপেন করতে নামা সঞ্জু স্যামসন রান পাননি। অভিষেক শর্মা প্রথম ম্যাচে ভাল খেললেও, দ্বিতীয় ম্যাচে সঞ্জুর মতোই খাতা খোলার আগে সাজঘরে ফেরেন। তাই ভারতীয় দল প্রয়োজন হলে তাঁদের বেঞ্চে বসিয়ে বৈভবকে খেলালে অবাক হওয়ার কিছুই থাকবে না। সেই কারণেই এই ইংল্যান্ড সিরিজ়ের দিকে ভারতীয় সমর্থকরা অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন। আর সেই সিরিজ়ের প্রথম ম্য়াচ আজ। 

আরও পড়ুন:- গত সিরিজ়ে রান পাননি সঞ্জু, ইংল্যান্ডে পরিবর্তে সুযোগ পাবে বৈভব? কী জানালেন অধিনায়ক শ্রেয়স? 

এক নজরে দেখে নেওয়া যাক এই সিরিজ়ের প্রথম ম্যাচের ব্রডকাস্টিং, অর্থাৎ কোথায়, কখন, কীভাবে খেলা দেখবেন, তার না না খুঁটিনাটি।

কোথায় হবে ভারত বনাম ইংল্যান্ডের দ্বৈরথ?

ডারহামের চেস্টার-লি-স্ট্রিটের রিভারসাইড মাঠে ভারত বনাম ইংল্যান্ডের এই ম্যাচটি আয়োজিত হতে চলেছে।

কখন শুরু হবে ভারত বনাম ইংল্যান্ডের লড়াই?

১ জুলাই মার্চ, বুধবার এই ম্য়াচটি শুরু হবে রাত দশটায়, টস হবে তার ৩০ মিনিট আগে অর্থাৎ রাত সাড়ে নয়টায়।

কোথায় দেখবেন ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচ?

ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি দেখতে পাওয়া যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে।

অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?

টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। সোনি লিভ অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে ভারত বনাম ইংল্যান্ডের এই বিশ ওভারের ম্যাচটি।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Sports

Read Previous

Annapurna Yojana : অন্নপূর্ণা...

Read Next

IND vs ENG: গত সিরিজ়ে...