IND vs ENG: ৬ মাস পরে ইংল্যান্ডের ওয়ান ডে একাদশে রুট, ভারতের বিরুদ্ধে ওপেনিংয়ে থাকছে চমক

Audio Narrative Assistant
Executive Summary
এজবাস্টন: প্রায় ৬ মাস পরে ইংল্যান্ডের (India vs England ODI Seires) জাতীয় দলের ওয়ান ডে ফর্ম্যাটের একাদশে ফিরলেন জো রুট (Joe Root)। আজ এজবাস্টনে ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচে খেলতে নামবে ইংল্যান্ড শিবির। সেই ম্য়াচেই খেলতে দেখা যাবে রুটকে।

এজবাস্টন: প্রায় ৬ মাস পরে ইংল্যান্ডের (India vs England ODI Seires) জাতীয় দলের ওয়ান ডে ফর্ম্যাটের একাদশে ফিরলেন জো রুট (Joe Root)। আজ এজবাস্টনে ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচে খেলতে নামবে ইংল্যান্ড শিবির। সেই ম্য়াচেই খেলতে দেখা যাবে রুটকে। টেস্টে অটোমেটিক চয়েস প্রাক্তন ইংরেজ অধিনায়ক। কিন্তু ওয়ান ডে ফর্ম্য়াটে ধারাবাহিক নন তিনি। কিন্তু ডানহাতি অভিজ্ঞ ব্যাটারকে এবার ভারতের বিরুদ্ধে পঞ্চাশ ওভারের ফর্ম্য়াটে খেলতে দেখা যাবে।

টি-টোয়েন্টি সিরিজে ভাল পারফর্ম করার পুরস্কার পেলেন জেকব বেথেল। বেন ডাকেটের সঙ্গে ওপেনিংয়ে নামতে দেখা যাবে তাঁকে। এই ম্য়াচটি জস বাটলারের জন্য় ইংল্যান্ডের জার্সিতে ওয়ান ডে ফর্ম্য়াটে ২০০ তম ম্য়াচ হতে চলেছে। কেরিয়ারে ২১টি ওয়ান ডে ম্য়াচ খেলা বেথেল প্রথমবার দেশের জার্সিতে ওয়ান ডে ফর্ম্যাটে ওপেন করতে চলেছেন। হ্যারি ব্রুকের দল ভারতের বিরুদ্ধে স্পিন সর্বস্ব আক্রমণ নিয়েই মাঠে নামতে চলেছে। ভারতীয় একাদশে দেখে যাবে গিল, বিরাট, রাহুল, রোহিতের মত তারকাদের। যাঁরা স্পিন সাবলীলভাবে খেলেন। তাই উইল জ্যাকস ও লিয়াম ডসনের সঙ্গে অভিজ্ঞ আদিল রশিদকেও ইংল্য়ান্ডের একাদশে রাখা হয়েছে।

গত বছর নভেম্বরের পর ফের জোফ্রা আর্চারকে ওয়ান ডে স্কোয়াডে ডাকা হয়েছে। টি-টোয়েন্টি সিরিজে ৪-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ইংল্যান্ড। সেই সিরিজে ব্রুকদের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন আর্চার। এবার ওয়ান ডে সিরিজেও তাঁর দিকে তাকিয়ে থাকবে ব্রিটিশ ব্রিগেড। জশ টাংকেও দলে রাখা হয়েছে। তবে বাদ পড়েছেন গাস অ্য়টকিনসন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by We Are England Cricket (@englandcricket)

এদিকে, ২০১২ সালে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে ফর্ম্য়াটে অভিষেকের পর ১৯৯টি ম্য়াচ দেশের জার্সিতে খেলে ফেলেছেন জস বাটলার। এখনও পর্যন্ত ৫৫১৫ রান করেছেন ইংল্যান্ডের অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটার। ঝুলিতে পুরেছেন ১১টি সেঞ্চুরিও।

এদিকে, টি-টোয়েন্টি সিরিজ হারের পর ভারতীয় দলের কাছে এই ওয়ান ডে সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। শুভমন গিলের নেতৃত্বে প্রথমবার ইংল্য়ান্ডের মাটিতে ওয়ান ডে ফর্ম্য়াটে সিরিজ খেলতে নামছে ভারত। দলে ফিরেছেন অভিজ্ঞ ২ তারকা ব্যাটার বিরাট ও রোহিত। তাঁদের দিকেও নজর থাকবে।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Sports

Read Previous

সুরুচি সঙ্ঘের পর...

Read Next

Third Language Mandatory in CBSE:...