We currently don't have news in this language. Please choose another language.
IND vs ENG: সঞ্জু স্যামসনের দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
ব্রিস্টল: মাত্র কয়েক মাস আগেই সঞ্জু স্যামসনের (Sanju Samson) ব্যাটে ভর করে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হন স্যামসনই। তবে তার কয়েক ম্যাচ পরেই দল থেকে বদ। আয়ার্ল্যান্ড সিরিজ়ের পর ইংল্যান্ডের বিরুদ্ধেও প্রথম ম্যাচে ব্যর্থ হওয়ার পরেই স্যামসনকে ভারতীয় দল থেকে বাদ দেওয়া হয়। পরের দুই ম্যাচে তিনি সুযোগ পাননি। জিম্বাবোয়ে সিরিজ়েও স্যামসনের নাম নেই। এর পরেই অনেকে ভ্রু কুঁচকাচ্ছেন, উঠছে স্যামসনকে দলে ফেরানোর ডাকও। এবার স্যামসনকে বাদ দেওয়া নিয়ে মুখ খুললেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
গম্ভীরের দাবি টিম ম্যানেজমেন্টের পরিকল্পনার বিষয়ে স্যামসনকে একেবারে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হচ্ছে, তার সঙ্গে আলোচনা করা হয়েছে। ভারতীয় কোচকে বলতে শোনা যায়, 'স্যামসনের সঙ্গে যে আলোচনাটা করার প্রয়োজন ছিল, সেটা আমি ওর সঙ্গে করেছি। সেই কথোপকথনটা প্রধান কোচ এবং খেলোয়াড়ের মধ্যেই থাকবে। সেটা আমরা আপনাদের জানাব না। আমরা সকলেই জানি বিশ্বকাপের সময় সঞ্জু ভারতের হয়ে অনবদ্য খেলেছে। তবে কখনও কখনও একটি খেলোয়াড়ের ফর্মের দিকেও তো দেখতে হবে। আর সত্যি বলতে ও যে এই সিরিজ়ে আর দলে ফিরতে পারবে না, এমন তো নির্দিষ্ট কোনও নিয়ম বেধে দেওয়া নেই।'
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda