We currently don't have news in this language. Please choose another language.
Ind vs Eng ODI Match : ৫০ ওভার খেলতে পারল না ইংল্যান্ড, ধাক্কা সামলে ২৫৯ রানের টার্গেট দিলেন ইংরেজরা
বার্মিংহ্যাম : প্রথম থেকে যে চাপ ইংল্যান্ডের ওপর তৈরি করতে পেরেছিল, তা তাদের ইনিংসের শেষ পর্যন্ত ধরে রাখতে পারল না ভারত। জো রুট ও লিয়াম ডওসনের মজবুত পার্টনারশিপে ভর করে ২৫৮ রান তুলে নিলে ইংল্যান্ড। অথচ, একসময় ১০৭ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল তাদের। কিন্তু, সপ্তম উইকেটে রুট ও ডওসনের ১২১ রানের জুটিতে ভর করে সামগ্রিক রান অনেকটাই এগিয়ে নিয়ে যেতে সক্ষম হন ইংরেজরা। ভারতের সামনে টার্গেট এখন ২৫৯। টি২০ সিরিজে লজ্জার হারের পর ভারত কামব্যাক করতে পারে কি না সেদিকেই তাকিয়ে ভারতীয় ক্রিকেট অনুরাগীরা। তবে, এদিন শুরুতে জ্বলে ওঠেন ভারতীয় পেসাররা। বল হাতে বাজিমাত করেন অক্ষর পটেল।
ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে মুখ থুবড়ে পড়েছে ভারত। এই অবস্থায় আজ বার্মিংহ্যামের এজবাস্টনে প্রথম একদিনের ম্যাচে মুখোমুখি হয় দুই দল। ভারতীয় স্কোয়াডে ফেরেন সিনিয়র ৩ ক্রিকেটার। বিরাট কোহলি, রোহিত শর্মা ও জশপ্রীত বুমরা। যাদের কাঁদের ভর করে একের পর এক ম্যাচে জয়ের মুখ দেখেছে ভারত। এই পরিস্থিতিতে এদিন প্রথম একদিনের ম্যাচে টসে জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক।
শুরুটা ভাল করেন ভারতীয় বোলাররা। সাত ওভার পর্যন্ত মাত্র ২০ রান তুলতে পেরেছিলেন ইংরেজ ব্যাটাররা। অষ্টম ওভারে গুরনূর ব্রারকে আনেন গিল। কিন্তু, তাঁর ওভারে ১৭ রান তুলে নেয় ইংল্যান্ড। ৬১ রানে প্রথম উইকেট পড়ে ইংল্যান্ডের। এরপর ৬৩ রানে পরের উইকেট। আরও একটি উইকেট পড়ে যায় ৬৪ রানের মাথায়। ৮০ রানে চতুর্থ ও পঞ্চম উকেটে পতন হয়। ১০৭ রানে ৬ উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে যান ইংরেজরা। সেখান থেকেই হাল ধরেন জো রুট ও লিয়াম ডওসনের জুটি।সপ্তম উইকেটে জুটি বেঁধে ১২১ রান তোলেন। ২৫৮ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। বল হাতে ভারতের হয়ে সর্বাধিক ৪টি উইকেট তুলে নেন অক্ষর পটেল।
ভারতীয় একাদশ : রোহিত শর্মা, শুভমন গিল (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে, অক্ষর পটেল, গুরনূর ব্রার, জশপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণ।
ইংল্যান্ড একাদশ : জেকব বেথেল, বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক (অধিনায়ক), জশ বাটলার, স্যাম কিউরান, উইল জ্যাকস, জোফ্রা আর্চার, লিয়াম ডওসন, যশ টাং, আলিদ রশিদ।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
দীপ মজুমদার