IND vs ENG T20 Live: আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক বৈভবের, টস জিতে প্রথমে ব্যাটিং নিলেন শ্রেয়স

Audio Narrative Assistant
Executive Summary
সফরে ইতিমধ্যেই আয়ার্ল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) মোট তিন ম্যাচ খেলে ফেলেছে ভারতীয় দল। তবে প্রতিটি ম্যাচের আগেই প্রত্যাশা তৈরি হলেও, একটিও ম্যাচে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) সুযোগ পায়নি। তবে এবার কি অবশেষে তার অভিষেক ঘটতে চলেছে?

বিলেত সফরে ইতিমধ্যেই আয়ার্ল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) মোট তিন ম্যাচ খেলে ফেলেছে ভারতীয় দল। তবে প্রতিটি ম্যাচের আগেই প্রত্যাশা তৈরি হলেও, একটিও ম্যাচে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) সুযোগ পায়নি। তবে এবার কি অবশেষে তার অভিষেক ঘটতে চলেছে? বৈভবের সাম্প্রতিক পোস্ট ঘিরে কিন্তু তুঙ্গে জল্পনা।   

বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছিলেন। তারপরে আইপিএল মরশুমটাও বেশ ভালই কেটেছে। কিন্তু বিলেত সফরের শুরুটা চরম হতাশাজনকভাবেই করেছেন ভারতীয় ওপেনার সঞ্জু স্যামসন। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে দুই টি-২০ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে তাঁর সংগ্রহ যথাক্রমে পাঁচ, শূন্য ও এক রান। নাগাড়ে তিন ব্যর্থতার পর অনেকেই দাবি তুলছেন বৈভবকে যেন এবার পরখ করে দেখা হয়। এই জল্পনা-কল্পনার মাঝেই সম্প্রতি বৈভবের সোশ্যাল মিডিয়া পোস্টও জল্পনা বাড়াচ্ছে।

নিজের সোশ্যাল মিডিয়ায় বৈভব তার বয়সভিত্তিক জাতীয় দলের জার্সি গায়ে চাপানো একটি ছবি পোস্ট করে লেখে, 'নতুন অধ্যায়'। এই নতুন অধ্যায়টিকে তার ম্য়াঞ্চেস্টারে ভারতীয় সিনিয়র দলে অভিষেকের মাধ্যমে শুরু করা নতুন অধ্যায় বলেই মনে করছেন অনেকে। 

তবে ম্যাঞ্চেস্টারে ম্যাচেক আগে সাংবাদিক সম্মেলনেও কিন্তু ভারতীয় বোলিং কোচ মর্নি মর্কেল দাবি করেছিলেন তাড়াহুড়ো করে বৈভবকে ভারতীয় দলে খেলানোটা উচিত হবে না। তিনি বলেন, 'আমার মনে হয় আমাদের দলে বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটার রয়েছে এবং সেটিকে আমাদের সম্মান করা উচিত। সঞ্জু বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়েছিল। স্যামসনের আইপিএলটাও দারুণ কেটেছে। তাই কোচিং স্টাফ হিসাবে এই খেলোয়াড়দের পাশে দাঁড়ানো, সমর্থন করাটাই তো উচিত। হ্যাঁ, একজন তরুণ খেলোয়াড় অপেক্ষা করছে এবং সেটি উচ্ছ্বসিত হওয়ারই বিষয়। তবে টপ অর্ডারে খেলা ওই দুই ব্যাটারই নয়, গোটা দলের সকলের পাশে দাঁড়ানোটাই তো আমাদের উচিত।'

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Sports

Read Previous

Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭...

Read Next

Kunal Ghosh: 'ওঁনার...