We currently don't have news in this language. Please choose another language.
IND vs ENG T20: বিরল ঘটনা, রবি বিষ্ণোইয়ের তিন ভুলেই টি-২০ ম্যাচে দফারফা ভারতের! কী বলছে আইসিসির নিয়ম?
ম্যাঞ্চেস্টার: ইংল্যান্ডের (IND vs ENG) বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টিম ইন্ডিয়ার হারের অন্যতম প্রধান কারণ হিসেবে রবি বিষ্ণােইকে (Ravi Bishnoi) চিহ্নিত করা হচ্ছে । বিষ্ণোই ১৭তম ওভারে ২৯ রান খরচ করেন, যার ফলে ম্যাচের মোড় ঘুরে যায় । এই সময় তিনি দুটি 'ব্যাক-ফুট নো-বল' করেন । এমন নো বল, যেখানে ভারতীয় স্পিনার রবি বিষ্ণোইয়ের পা লাইনের বাইরে যায়নি, কিন্তু তা সত্ত্বেও সেটিকে নো বল ঘোষণা করা হয় । এই নো বল নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)-এর কী নিয়ম রয়েছে, যার বড় মাসুল দিতে হল টিম ইন্ডিয়াকে ?
ব্যাক ফুট নো বল, কী বলছে আইসিসি-র নিয়ম ?
যখন কোনও বোলারের সামনের পা ক্রিজের বাইরে পড়ে, তখন সেই বলটিকে নো বল ঘোষণা করা হয় । এই বলে একটি ফ্রি হিট পাওয়া যায় । একইভাবে যখন বোলারের পা ক্রিজের সাইড লাইন থেকে বাইরে পড়ে, তখন সেটিকে ব্যাকফুট নো বল বলা হয় ।
বিষ্ণোই যেভাবে অ্যাঙ্গেল তৈরি করে, কোণাকুণি দৌড়ে এসে বোলিং করেন, এমন বোলারদের সঙ্গে ব্যাক ফুট নো বলের সমস্যা দেখা দিতে পারে । যদিও স্পিনারদের ব্যাক ফুট নো বল খুব কমই দেখা যায় । ফাস্টবোলাররা কখনও সখনও ব্যাক ফুট নো বল করে থাকেন ।
আইসিসি-র নিয়ম অনুযায়ী, যেমন বাকি নো বলে ব্যাটসম্যান একটি ফ্রি হিট পান, তেমনই ব্যাকফুট নো বলেও ফ্রি হিট পাওয়া যায় । প্রসঙ্গত, বিষ্ণোই এই ম্যাচে ৩টি ব্যাক ফুট নো বল করেছিলেন ।
England win by 4 wickets in Manchester#TeamIndia will look to turn things around in the 3rd T20I in Trent Bridge
— BCCI (@BCCI) July 4, 2026
Scorecard ▶️ https://t.co/WYfL8tAm58 #ENGvIND pic.twitter.com/2KZN6H39DR
বিষ্ণোইয়ের ওভারেই ম্যাচের মোড় ঘুরে যায়
ইংল্যান্ডের শেষ ৪ ওভারে জয়ের জন্য ৪৯ রান দরকার ছিল । ১৭তম ওভার করতে এসে রবি বিষ্ণোই ২৯ রান খরচ করেন । এখান থেকে ইংলিশ দলের ৩ ওভারে ২০ রান দরকার ছিল । তারা পরের ২ ওভারেই ২০ রান করে ১৯ ওভারের মধ্যে ম্যাচ জিতে নেয় । এভাবে বিষ্ণোইয়ের ওভারটি দলের জন্য খুব ব্যয়বহুল প্রমাণিত হয় ।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সন্দীপ সরকার