We currently don't have news in this language. Please choose another language.
IND vs ENG: অভিষেক ম্যাচে ব্যর্থ বৈভব, অর্ধশতরান মাঠে ফেলে এলেন ঈশান, ভারত বোর্ডে তুলল ১৯০
ম্য়াঞ্চেস্টার: সবার নজর ছিল বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) দিকে। দীর্ঘ আলোচনার পর তাকে সুযোদ দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্য়াচ যদিও ফুল ফোটাতে পারল না বৈভব। ১০ বলে ১৪ রানে থামল তার ইনিংস। জোফ্রা আর্চার ও জশ টাংকে দুটো পেল্লাই ছক্কা হাঁকিয়েছে যদিও সে। কিন্তু স্পিন আক্রমণে আসতেই প্যাভিলিয়ন ফিরল সে স্টাম্প আউট হয়ে। অভিষেক শর্মা ৪৩ রানের ইনিংস খেললেন। পাওয়ার প্লে-তে ৬০ এর ওপর রান তুললেও ভারত শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ভারত ৭ উইকেট খুইয়ে ১৯০ রান বোর্ডে তুলল।
বৃষ্টির জন্য প্রথম ম্য়াচের ফল নির্ধারণ করা সম্ভব হয়নি। প্রথম ম্যাচে ভারত আগে ব্য়াট করতে নেমে বোর্ডে ১৮৯ তুলেছিল। এদিন ১৯০ তুলল। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিলেন শ্রেয়স। সেই সময়ই তিনি জানান যে বৈভব সূর্যবংশীকে একাদশে রাখা হয়েছে। অভিষেক শর্মার সঙ্গে জুটি বেঁধে ওপেনে নেমেছিল বিহারের বিস্ময় কিশোর। কিন্তু প্রথম ম্য়াচটা স্মরণীয় করে রাখতে পারল না বৈভব। জোফ্রা আর্চারকে একটি ছক্কা হাঁকিয়েছিল সে নিজের চতুর্থ বলে। এর পরের ওভারে জশ টাংয়ের বলেও ছক্কা হাঁকিয়েছিল সে। কিন্তু এর বেশি
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
গৌতম রায়