We currently don't have news in this language. Please choose another language.
IND vs IRE: খেলছে না বৈভব, আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ফিল্ডিং শ্রেয়সদের, কেমন হল একাদশ?
বেলফাস্ট: আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি (IND vs IRE T20 Series) সিরিজের প্রথম ম্য়াচে খেলতে নেমেছে ভারতীয় দল। প্রথমবার শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজে খেলতে নামল টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। সিরিজে সবার নজর রয়েছে বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) দিকে। আদৌ কি সে খেলবে কি না, তা নিয়েই সবার কৌতূহল। এই পরিস্থিতিতে প্রথম টি-টোয়েন্টিতে যে অন্তত বৈভব খেলছে না, তা জানিয়ে দেওয়া হল। শ্রেয়স আইয়ার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন। আর তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে বৈভব কি খেলছে? ভারত অধিনায়ক জানিয়ে দিলেন যে এই ম্য়াচে বৈভবকে খেলানো হচ্ছে না। কারণ হিসেবে তাঁর অনভিজ্ঞতা ও টিম কম্বিনেশনের কথাই উল্লেখ করেছেন শ্রেয়স। তবে একই সঙ্গে এটাও জানিয়েছেন যে দ্রুত পরিস্থিতি অনুযায়ী বৈভবকে একাদশে খেলানো হবে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
গৌতম রায়