We currently don't have news in this language. Please choose another language.
India T20 Squad: ভারতের টি-২০ দল নিয়ে সাহসী সিদ্ধান্ত, বাদ স্যামসন-সহ ছয় ক্রিকেটার? ফিরলেন রিঙ্কু, ময়ঙ্ক
মুম্বই: জ়িম্বাবোয়ের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হল। যে দলে চমক, সঞ্জু স্যামসনকে বাদ দিলেন নির্বাচকেরা। টি-২০ বিশ্বকাপ জেতার চার মাসের মাথায় সূর্যকুমার যাদবের পর ভারতের চ্যাম্পিয়ন দলের আরও এক ক্রিকেটারকে ছেঁটে ফেললেন অজিত আগরকররা।
জ়িম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। হারারেতে ম্যাচগুলি হবে ২৩, ২৫ ও ২৬ জুলাই। সেই সিরিজের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল বেছে নেওয়া হল সোমবার। উল্লেখযোগ্য হল, দলে রাখা হয়নি সঞ্জু স্যামসনকে।
কেন বাদ দেওয়া হল স্যামসনকে? তাঁর কি ফিটনেস সংক্রান্ত কোনও সমস্যা রয়েছে? স্পষ্ট করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে, নাকি বাদ দেওয়া হয়েছে, সেটাও পরিষ্কার নয়। ইংল্যান্ডের বিরুদ্ধে যে টি-২০ সিরিজ চলছে, সেই দল থেকে মোট পাঁচটি পরিবর্তন করা হয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা, অর্শদীপ সিংহ, ওয়াশিংটন সুন্দর ও রবি বিষ্ণোইকেও বাদ দিয়েছেন নির্বাচকেরা।
তবে অধিনায়ক হিসাবে দায়িত্ব নেওয়ার পর আয়ার্ল্যান্ডের কাছে সিরিজ হারার লজ্জা হজম করলেও, শ্রেয়স আইয়ারকেই অধিনায়ক রাখা হয়েছে। টি-২০ দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটার রিঙ্কু সিংহ ও ফাস্টবোলার ময়ঙ্ক যাদব। পাশাপাশি দলে নেওয়া হয়েছে উইকেটকিপার-ব্যাটার প্রভসিমরন সিংহ, ফাস্টবোলার যশ ঠাকুর, অশোক শর্মা ও বাঁহাতি স্পিনার অলরাউন্ডার হর্ষ দুবেকে। এই প্রথম টি-২০ দলে সুযোগ পেলেন তাঁরা।
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ শেষ হওয়ার পরই ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। সেই সিরিজের দলে শিবম দুবেকে পরিবর্ত হিসাবে যোগ করা হয়েছে।
স্যামসনকে চলতি ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হয়েছিল। ওল্ড ট্র্যাফোর্ডের সেই ম্যাচে স্যামসনের পরিবর্তে ১৫ বছরের বৈভব সূর্যবংশীকে খেলানো হয়। অভিষেক হয় বৈভবের। তারপরই স্যামসনের জ়িম্বাবোয়ে সিরিজের দল থেকে বাদ পড়া নিয়ে চর্চা শুরু হয়েছে।
আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে রান পাননি স্যামসন। ৫ ও ০ করেন। ইংল্যান্ডজের বিরুদ্ধে বৃষ্টিতে ভেস্তে যাওয়া প্রথম ম্যাচে ১ রান করেন। তারপরই তাঁকে বাদ দেওয়া হল।
২০২৪ সালে তিনটি টি-২০ খেলেছিলেন ফাস্টবোলার ময়ঙ্ক। তবে চোট আঘাতে জর্জরিত হয়ে মাঠের বাইরে ছিলেন। এবারের আইপিএলে মোটে ৪ ম্যাচে খেলেন। এবার ফিরলেন জাতীয় দলে।
জ়িম্বাবোয়ে সিরিজের ভারতীয় দল
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, তিলক বর্মা (সহ অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), শিবম দুবে, সূর্যাংশ শেডগে, রিঙ্কু সিংহ, হর্ষ দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব, যশ ঠাকুর, অশোক শর্মা, ময়ঙ্ক যাদব ও প্রভসিমরন সিংহ (উইকেটকিপার)
আরও পড়ুন: এবার মেসির সঙ্গে একই দলে খেলবেন ভোজিনহা! বড় উদ্যোগ শুরু, অপেক্ষায় ফুটবলপ্রেমীরা
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সন্দীপ সরকার