India vs England: বিরাট ধাক্কা খেল ভারত, ছিটকে গেলেন দুই তারকা, মরণ-বাঁচন ম্যাচে দুশ্চিন্তায় ক্রিকেটপ্রেমীরা

Audio Narrative Assistant
Executive Summary
ব্রিস্টল: ভারতের সামনে ১৪ বছরের রেকর্ড অক্ষুণ্ণ রাখার লড়াই। ইংল্যান্ডের কাছে কোনওদিন টি-২০ সিরিজ হারেনি ভারত। চলতি পাঁচ ম্যাচের সিরিজে প্রথম তিন ম্যাচের পর ভারত

ব্রিস্টল: ভারতের সামনে ১৪ বছরের রেকর্ড অক্ষুণ্ণ রাখার লড়াই। ইংল্যান্ডের কাছে কোনওদিন টি-২০ সিরিজ হারেনি ভারত। চলতি পাঁচ ম্যাচের সিরিজে প্রথম তিন ম্যাচের পর ভারত ০-২ পিছিয়ে। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। সিরিজ বাঁচাতে হলে বাকি দুই ম্যাচ জিততেই হবে টিম ইন্ডিয়াকে।

বৃহস্পতিবার ভারতীয় সময় রাত দশটায় শুরু হয়েছে সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। তবে সেই ম্যাচে মাঠে নামার আগে বড়সড় ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া। চোটের জন্য ছিটকে গিয়েছেন দুই তারকা। বাধ্য হয়ে তাঁদের বাদ দিয়েই মরণ-বাঁচন ম্যাচে মাঠে নামতে হয়েছে ভারতকে। 

আরও পড়ুন: ফরাসি যুদ্ধের আগে বড় ধাক্কা খেল মরক্কো, ছিটকে গেলেন তারকা, উদ্বেগে ফ্রান্স শিবিরও

পরে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে বিবৃতি দিয়ে জানানো হয় যে, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী - দুজনই হ্যামস্ট্রিংয়ের চোটে কাবু। এঁদের মধ্যে হর্ষিত রানা সদ্য হাঁটুর চোট সারিয়ে জাতীয় দলে ফিরেছেন। আইপিএলে খেলতে পারেননি। ফের চোট পেলেন। ট্রেন্ট ব্রিজে খেলতে পারছেন না বিস্ময় স্পিনার বরুণ চক্রবর্তীও। ভারতীয় ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানিয়েছে যে, জাতীয় দলের মেডিক্যাল টিম পরীক্ষা করে জানিয়েছে, বাকি দুই ম্যাচেই খেলতে পারবেন না দুই ক্রিকেটার।

ইংল্যান্ডের একাদশ

ফিল সল্ট, জস বাটলার (উইকেটকিপার), হ্যারি ব্রুক (অধিনায়ক), জেকব বেথেল, টম ব্যান্টন, স্যাম কারান, উইল জ্যাকস, রেহান আমেদ, জোফ্রা আর্চার, আদিল রশিদ ও জশ টাং

ভারতের একাদশ

অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, ঈশান কিষাণ (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, প্রিন্স যাদব, অর্শদীপ সিংহ ও প্রসিদ্ধ কৃষ্ণ 

 

টসের পর অধিনায়ক শ্রেয়স আইয়ার বলেন, 'আমরা প্রথমে ব্যাটিং করব। আমরা ভয়ডরহীন ক্রিকেট খেলব। তবে আমরা পরিকল্পনা কার্যকরী করতে পারছি না। ছেলেদের মনোবল তুঙ্গে। আমাদের শুধু ম্যাচে দ্রুত মানিয়ে নিতে হবে। আমাদের দলে দুটি পরিবর্তন করা হয়েছে। ওয়াশিংটন সুন্দর ও প্রসিদ্ধ কৃষ্ণ খেলছে।'

আরও পড়ুন: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Sports

Read Previous

BJP News: শমীকের হাত ধরে...

Read Next

Nifty 50 Prediction : জুলাইতেই...