India vs England: লজ্জার টি-টোয়েন্টি সিরিজ হার ভারতের, গম্ভীরের এই দুই সহকারী ছাড়তে পারেন দায়িত্ব

Audio Narrative Assistant
Executive Summary
লন্ডন: ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে ০-৪ ব্যবধানে হারতে হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে। সূত্রের খবর, এরপরই ভারতীয় দলের কোচিং স্টাফ ইউনিটে ভাঙন ধরেছে। গৌতম গম্ভীর এই দলের হেডকোচ।

লন্ডন: ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে ০-৪ ব্যবধানে হারতে হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে। সূত্রের খবর, এরপরই ভারতীয় দলের কোচিং স্টাফ ইউনিটে ভাঙন ধরেছে। গৌতম গম্ভীর এই দলের হেডকোচ। দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন মর্নি মর্কেল ও সহকারী কোচ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন রায়ান টেন দুশখাতে। কিন্তু শোনা যাচ্ছে যে ইংল্যান্ড সফরে শ্রেয়সদের ব্যর্থতার পর এবার মর্নি ও দুশখাতে দায়িত্ব ছাড়তে চলেছেন।

সর্বভারতীয় সংবাদ মাধ্য়ম টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী মর্নি মর্কেল না কি দায়িত্ব ছাড়ার বিষয়ে অনেকটাই এগিয়ে গিয়েছেন। প্রাক্তন প্রোটিয়া পেসার মাঠে ভারতের সাম্প্রতিক ব্যর্থতার প্রেক্ষিতে দলের সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন বলে জানা গিয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের একদিনের সিরিজের পর তাঁর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলেও, এখনও তিনি চুক্তি বাড়ানোর বিষয়ে কোনও সম্মতি দেননি। সূত্রের খবর, ইতিমধ্য়েই বিসিসিআই মর্কেলের বিকল্প খোঁজা শুরু করে দিয়েছে।

গম্ভীরের অধিনায়ক হিসেবে কেকেআরের আইপিএল জয়ী দলের সদস্য ছিলেন মর্কেল। তাঁর মতই সেই দলের সদস্য ছিলেন রায়ান টেন দুশখাতে। কানাঘুষো শোনা যাচ্ছে যে নেদারল্যান্ডের এই প্রাক্তন ক্রিকেটারও তাঁর চুক্তি বাড়ানোর বিষয়ে এখনও সায় দেননি। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল রাহুল দ্রাবিড়ের অধীনে রোহিত শর্মার ভারতীয় দল। এরপরই রাহুল সরে দাঁড়ানোর পর গম্ভীর কোচ হিসেবে নিযুক্ত হন। তাঁর কোচিং স্টাফ হিসেবে নিযুক্ত হয়েছিলেন দুশখাতে ও মর্কেল। কিন্তু আয়ারল্য়ান্ডের পর ইংল্য়ান্ডেও সিরিজ হারের পর কোচিং স্টাফদের পরিবর্তনের কথা ভাবা হচ্ছে। আসন্ন জিম্বাবোয়ে সফরে গম্ভীরের পরিবর্তে ভিভি এস লক্ষ্মণকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া টি দিলীপকে হয়ত আসন্ন ওয়ান ডে সিরিজের পর আর দলের সঙ্গে রাখা হবে না। তাঁর চুক্তি শেষ হয়ে যাচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের পর। এরপর আর তাঁর সঙ্গে চুক্তি বাড়াবে না হয়ত বিসিসিআই। শোনা যাচ্ছে যে লক্ষ্মীপতি বালাজিকে বোলিং কোচ হিসেবে নিযুক্ত করা হতে পারে।

উল্লেখ্য়, ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে বিবৃতি দিয়ে জানানো হয় যে, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী - দুই ক্রিকেটারই হ্যামস্ট্রিংয়ের চোটে কাবু । এঁদের মধ্যে হর্ষিত রানা সদ্য হাঁটুর চোট সারিয়ে জাতীয় দলে ফিরেছিলেন । আইপিএলে খেলতে পারেননি । ফের চোট পেলেন । ট্রেন্ট ব্রিজে খেলতে পারেননি বিস্ময় স্পিনার বরুণ চক্রবর্তীও । ভারতীয় ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানিয়েছে যে, জাতীয় দলের মেডিক্যাল টিম পরীক্ষা করে জানিয়েছে, বাকি দুই ম্যাচেই খেলতে পারবেন না দুই ক্রিকেটার।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Sports

Read Previous

CM Suvendu Adhikari:...

Read Next

Govinda-Sunita: আপত্তিকর...