We currently don't have news in this language. Please choose another language.
India vs England T20: ভারতীয় ক্রিকেটের লজ্জা, সিরিজ খোয়ানোর পর শেষ টি-টোয়েন্টিতেও হার ভারতের
সাদাম্পটন: আগেই সিরিজ খোয়াতে হয়েছিল। এবার শেষ নিয়মরক্ষার টি-টোয়েন্টি ম্য়াচটিও হারল ভারত। সিরিজে প্রথম ম্য়াচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর টানা ৪টে ম্যাচে জিতে সিরিজ ৪-০ ব্যবধানে নিজেদের দখলে করে নিল হ্যারি ব্রুকের দল। প্রথমে ব্যাটিং করতে নেমে ২৫৭ রান বোর্ডে তুলে নিয়েছিল ইংল্য়ান্ড। সেখানেই মূলত ম্য়াচের দেওয়াল লিখন লেখা হয়ে গিয়েছিল। তবুও মনে হয়েছিল যে শেষ ম্য়াচে হয়ত খেলা ঘুরিয়ে দেবে টিম ইন্ডিয়া। তবে ২০১ রানের বেশি রান বোর্ডে তুলতে পারেনি শ্রেয়স আইয়ারের দল। ভারতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ফর্ম্যাটে অধিনায়ক হওয়ার পর আয়ারল্যান্ড সিরিজ ও এবার ইংল্যান্ডেও টি-টোয়েন্টি সিরিজ হারলেন শ্রেয়স আইয়ার।
ভারতের হয়ে ২৫৮ রানের লক্ষ্য়মাত্রা তাড়া করতে ওপেনিংয়ে নেমেছিলেন সঞ্জু স্য়ামসন ও অভিষেক শর্মা। ইংল্যান্ডের মাটিতে এই টি-টোয়েন্টি সিরিজে একেবারেই নিজের ছন্দে দেখা যায়নি দুই ওপেনারকেই। এদিনও পারলেন না কেউই বড় ইনিংস খেলতে। অভিষেক মাত্র ৩ রান করে জোফ্রা আর্চারের শিকার হয়ে ফেরেন। তিনটি ম্য়াচে বেঞ্চে বসার পর সুযোগ পেয়েছিলেন স্যামসন। শুরুটাও ভাল করেছিলেন। কিন্তু ১৪ বলে ২৭ রানের ইনিংস খেলে ফেরেন তিনি। নিজের ইনিংসে ৩টি বাউন্ডারি ও দুটো ছক্কা হাঁকান স্য়ামসন। দ্রুত দুটো উইকেট হারানাের পর ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ার চেষ্টা করেছিলেন দলকে টেনে তোলার। কিন্তু যে আক্রমণাত্মক ব্যাটিং প্রয়োজন ছিল, তা দেখতে পাওয়া যায়নি। ৩৫ বলে ৫৬ রানের ইনিংস খেলেন। শ্রেয়স ১৬ বলে ২৮ রান করে প্যাভিলিয়ন ফেরেন। এরপর তিলক বর্মা ২৫ বলে ৫৩ রানের ইনিংস খেলেন। ৩টি বাউন্ডারি ৪টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছিলেন তিলক। শিবম দুবে ১০ বলে ১৪ রানের ইনিংস খেলেন। মিডল ও লোয়ার অর্ডার সেভাবে রানই করতে পারেনি।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শ্রেয়স আইয়ার। বাটলার চলতি সিরিজে শুরু থেকে একেবারেই ছন্দে ছিলেন না। কিন্তু ৩৫ বছরের তারকা উইকেট কিপার ব্যাটার যে এখনও শেষ হয়ে যাননি, তার প্রমাণ দিলেন এদিনের ব্যাটিংয়েই। ৫১ বলে নিজের শতরান পূরণ করেছিলেন। আর যখন থামলেন তখন তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ৬৪ বলে ১৩১ রান। ১২টি বাউন্ডারি ও আটটি ছক্কা হাঁকিয়েছিলেন নিজের ইনিংসে। বাটলারের পাশাপাশি উজ্জ্বল ছিলেন ইংল্যান্ড ক্যাপ্টেন হ্যারি ব্রুকও। তিনি ৯৫ রানে অপরাজিত থেকে যান শেষ পর্যন্ত। দু'জনে এত রান হয়ত করতেই পারতেন না যদি ভারতীয় বোলাররা আঁটোসাটো বোলিং করতেন ও ফিল্ডাররা ভাল ফিল্ডিং করতেন। পাঁচটি ক্যাচ মিস হয় এদিন ভারতের তরফে। প্রিন্স যাদব ৪ ওভারে ৬০ রান খরচ করলেও কোনও উইকেট পাননি। অক্ষর পটেল ৪ ওভারে ৬৩ রান খরচ করে কোনও উইকেট পাননি। শিবম দুবে ১ ওভারে ২টো উইকেট পরপর নিলেও সেই ওভারে ২২ রান খরচ করেন। অর্শদীপ ৪ ওভারে ৩৩ রান খরচ করেও কোনও উইকেট পাননি। প্রসিদ্ধ ৪ ওভারে ৩৮ রান খরচ করে ১ উইকেট পান মাত্র।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
গৌতম রায়