We currently don't have news in this language. Please choose another language.
India vs Ireland Live: আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে নেই বৈভব, টস জিতে প্রথমে ফিল্ডিং নিলেন শ্রেয়স
আইপিএল শেষ হয়েছে, আফগানিস্তান সিরিজ়ের মাধ্যমে ভারতীয় দল আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে। সেই সিরিজ় শেষে ভারতীয় দল (Indian Cricket Team) বিলেত সফরে পাড়ি দিয়েছিল আগেই। এবার তারা মাঠেও নামতে চলেছে। এক তরুণ ভারতীয় দলের দিকে আয়ার্ল্যান্ড (IND vs IRE) সিরিজ়ে সকলের নজর রয়েছে। একে তো এই সিরিজ় দিয়ে ভারতীয় অধিনায়ক হিসাবে শ্রেয়স আইয়ার নিজের সফর শুরু করছেন। অপরদিকে, এই সিরিজ়েই প্রথমবার ভারতীয় দলে ডাক পেয়েছে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)।
মূলত ১৫ বছর বয়সি বৈভব সূর্যবংশী এই সিরিজ় এবং আজকের ম্য়াচে নিজের অভিষেক ঘটায় কি না, সেই দেখতেই ভারতীয় ক্রিকেটপ্রেমীরা ম্যাচ দেখতে বসবেন। এক নজরে এই ম্য়াচের না না খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
যার জন্য এই ম্য়াচ ঘিরে এত আগ্রহ, সেই বৈভব সূর্যবংশী কি আদৌ আজকের ম্যাচ খেলবে? প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাককে ঠিক এই প্রশ্নটাই করা হয়। এই বিষয়ে কথা বলতে গিয়ে ভারতীয় ব্যাটিং কোচ সীতাংশু কোটাক জানান সঠিক সময়েই নিজের সুযোগ পাবে বৈভব। তাঁর দাবি একজন ইনফর্ম ক্রিকেটারকে অযথা দল থেকে বাদ দিয়ে বৈভবকে তড়িঘড়ি ভারতের হয়ে খেলানোর কথা একেবারেই ভাবছে না টিম ম্যানেজমেন্ট।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
গৌতম রায়