Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও

Audio Narrative Assistant
Executive Summary
মুম্বই: ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে লজ্জার হার হজম করতে হয়েছে। এই ফর্ম্যাটে অধিনায়কত্ব পাওয়ার পর আয়ারল্যান্ড ও ইংল্যান্ড দুটো সিরিজেই হারতে হয়েছে শ্রেয়স আইয়ারকে। আর সিরিজ হারের সঙ্গে সঙ্গেই শ্রেয়স আইয়ারের নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠতে শুরু হয়ে গিয়েছে।

মুম্বই: ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে লজ্জার হার হজম করতে হয়েছে। এই ফর্ম্যাটে অধিনায়কত্ব পাওয়ার পর আয়ারল্যান্ড ও ইংল্যান্ড দুটো সিরিজেই হারতে হয়েছে শ্রেয়স আইয়ারকে। আর সিরিজ হারের সঙ্গে সঙ্গেই শ্রেয়স আইয়ারের নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠতে শুরু হয়ে গিয়েছে। টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে সরিয়ে শ্রেয়সকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল। প্রায় আড়াই বছর পর জাতীয় দলে টি টোয়েন্টি ফর্ম্যাটে একটা প্লেয়ারকে আচমকা অধিনায়ক করে দেওয়া নিয়েও প্রশ্ন উঠতে শুরু হয়। এবার সূর্যকেই ফের অধিনায়ক করার দাবি তুললেন আকাশ চোপড়া। 

আসলে প্রাক্তন ভারতীয় ওপেনার একটি বিকল্প টি টোয়েন্টি স্কোয়াড বেছে নিয়েছেন, যেখানে তিনি ক্যাপ্টেন হিসেবে রেখেছেন সূর্যকে। সহ অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন আরসিবির আইপিএল জয়ী অধিনায়ক রজত পাতিদারকে। সেই দলে ওপেনার হিসেবে সঞ্জু স্যামসন ও যশস্বী জয়সওয়ালকে রেখেছেন আকাশ। যতই স্যামসন আয়ারল্যান্ড সিরিজে ২ ম্যাচে ও ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ব্যর্থ হন না কেন, তাঁর অভিজ্ঞতাকেই গুরুত্ব দিয়েছেন আকাশ। সহ অধিনায়ক রজত পাতিদার মিডল অর্ডারে থাকছেন। তাঁর সঙ্গে ধ্রুব জুরেল, নমন দীপ ও ক্রণাল পাণ্ড্য। ধ্রুব ভারতীয় টেস্ট দলের নিয়মিত সদস্য। যদিও টি টোয়েন্টি ফর্ম্যাটে জাতীয় দলের জার্সিতে অভিজ্ঞতা নেই। অন্যদিকে বাকি নমন দীপ আইপিএলে নজর কেড়েছেন ও ক্রণাল পাণ্ড্য আরসিবির জার্সিতে যে পারফরম্যান্স করেছেন গত ২ মরশুমে, সে কথা ভেবেই তাঁকে দলে রেখেছেন আকাশ। কেকেআরের জার্সিতে আইপিএলে নজর কাড়া অনুকূল রায়কে তাঁর একাদশে সুযোগ দিয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার। তবে টিভিতে, আইপিএলের সময় চলা শোয়ে বারবার রিঙ্কু সিংহয়ের হয়ে গলা ফাটানো আকাশ কিন্তু এই একাদশে নাইট তারকাকে দলে রাখেননি। 

বোলিং বিভাগে চমক রেখেছেন আকাশ। জাতীয় দলে ব্রাত্য ভুবনেশ্বর কুমারকে রেখেছেন। আইপিএলে আরসিবির জার্সিতে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছেন ভুবি। ৩৬ পেরিয়েও এখনও তাঁর বোলিংয়ে যে কত ধার আছে, তা বারবার বুঝিয়ে দিয়েছেন ভুবি। তার সঙ্গে মহম্মদ সিরাজ ও স্পিনার হিসেবে লেগি যুজবেন্দ্র চাহালকে পছন্দের একাদশে রেখেছেন আকাশ।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Sports

Read Previous

Space Mirror: আয়না বসছে...

Read Next

তৃণমূলের...